দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬

বন্ধ ভিসা খুলছে ওমান, আশ্বাস শ্রমমন্ত্রীর

ওমানে বাংলাদেশি কর্মীদের জন্য বন্ধ থাকা ওয়ার্ক ভিসা দুই মাসের মধ্যে পুনরায় চালু করার আশ্বাস দিয়েছে ওমান সরকার। সৌদি আরবে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট কনফারেন্স’-এর ফাঁকে এক বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী মাহাদ বিন সাঈদ বিন আলী বাওয়াইন সালিম আল-বুসাইদি বাংলাদেশের প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুলকে এ আশ্বাস দিয়েছেন। মঙ্গলবার সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব (প্রেস) আসাদুজ্জামান খান এ তথ্য জানিয়েছেন।

দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভিসা স্থগিতাদেশ প্রত্যাহারের আশ্বাস দিয়ে বৈঠকে ওমানের শ্রমমন্ত্রী জানান, অনিয়মিত ও নথিপত্রহীন প্রবাসী কর্মীদের বৈধকরণ প্রক্রিয়াকে অগ্রাধিকার দিতে ২০২৩ সাল থেকে সাময়িকভাবে অদক্ষ ও আধা দক্ষ কর্মীদের নতুন ভিসা বন্ধ রাখা হয়েছিল। পরিস্থিতি পর্যালোচনার পর আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশের জন্য পুনরায় ওয়ার্ক ভিসা চালু করা হবে।

আরও পড়ুন, রাষ্ট্র পরিচালানার জন্য অভিজ্ঞতার দরকার আছে: নজরুল ইসলাম

বৈঠকে উপদেষ্টা আসিফ নজরুল ওমানের শ্রমবাজারের জন্য বাংলাদেশি প্রকৌশলী, চিকিৎসক, নার্সসহ উচ্চদক্ষতাসম্পন্ন পেশাজীবীদের নিয়োগ বাড়াতে বিশেষ সহযোগিতা কামনা করেন। একই সঙ্গে তিনি সাধারণ কর্মীদের ওপর থাকা স্থগিতাদেশ দ্রুত প্রত্যাহারেরও অনুরোধ জানান। বৈঠকে আসিফ নজরুল অভিবাসন ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। এর মধ্যে রয়েছে অভিবাসন প্রক্রিয়ায় প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি, কর্মী পাঠানোর আগে যথাযথ দক্ষতা যাচাই; বিদেশে গমনের আগে সংশ্লিষ্ট দেশের ভাষা, সংস্কৃতি ও আইন সম্পর্কে প্রাক্-বহির্গমন প্রশিক্ষণ এবং আইনি সংস্কারের মাধ্যমে অভিবাসন ব্যয় নিয়ন্ত্রণ।

এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সুদৃঢ় করতে চলতি বছরের প্রথমার্ধে মাসকাটে যৌথ কারিগরি কমিটির (জেটিসি) বৈঠক আহ্বানের প্রস্তব করেন উপদেষ্টা। এছাড়া শ্রম সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে ইতোমধ্যে চূড়ান্ত হওয়া সমঝোতা স্মারক (এমওইউ) দ্রুত স্বাক্ষরের জন্য তিনি ওমানি মন্ত্রীকে আহ্বান জানান। ওমান সরকার কর্তৃক অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জরিমানা ছাড়া বৈধকরণের সুযোগ দেওয়ায় ওমানি মন্ত্রীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা ও প্রশংসা জ্ঞাপন করেন ড. আসিফ নজরুল।

বিষয় : ওমান ভিসা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বন্ধ ভিসা খুলছে ওমান, আশ্বাস শ্রমমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৮ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত