দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

নাগরিকবান্ধব ও নিরপেক্ষ আচরণ অপরিহার্য সেনাপ্রধানের হুঁশিয়ারি

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় সামরিক-বেসামরিক প্রশাসনকে পেশাদারি, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুরে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ নির্দেশনা দেন।

রংপুর সার্কিট হাউসে আয়োজিত এ মতবিনিময়সভায় জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সামরিক-বেসামরিক প্রত্যেক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময়সভা শেষে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য রখেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সবাইকে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দেন।

সেনাপ্রধানের রংপুর এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিষয় : সেনাপ্রধান হুঁশিয়ারি আইন-শৃঙ্খলা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

নাগরিকবান্ধব ও নিরপেক্ষ আচরণ অপরিহার্য সেনাপ্রধানের হুঁশিয়ারি

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি মূল্যায়ন এবং ‘ইন এইড টু দ্য সিভিল পাওয়ার’-এর আওতায় মোতায়েনরত সেনা সদস্যদের পরিদর্শনের লক্ষ্যে রংপুর এরিয়া পরিদর্শন করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

এ সময় সামরিক-বেসামরিক প্রশাসনকে পেশাদারি, নিরপেক্ষতা ও নাগরিকবান্ধব আচরণের মাধ্যমে নির্বাচনের দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।মঙ্গলবার (২৭ জানুয়ারি) রংপুরে সামরিক ও বেসামরিক প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়সভায় তিনি এ নির্দেশনা দেন।

রংপুর সার্কিট হাউসে আয়োজিত এ মতবিনিময়সভায় জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য সামরিক-বেসামরিক প্রত্যেক প্রতিষ্ঠানকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

মতবিনিময়সভা শেষে নির্বাচনী দায়িত্বে মোতায়েন করা সেনা সদস্যদের কার্যক্রম পরিদর্শন করেন জেনারেল ওয়াকার-উজ-জামান। তিনি শহীদ আবু সাঈদ স্টেডিয়ামে সেনা সদস্যদের উদ্দেশে বক্তব্য রখেন। এ সময় তিনি সর্বোচ্চ পেশাদারি ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের পাশাপাশি সবাইকে নাগরিকবান্ধব আচরণের নির্দেশ দেন।

সেনাপ্রধানের রংপুর এরিয়া পরিদর্শনকালে জেনারেল অফিসার কমান্ডিং, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড, জিওসি, ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, রংপুর এরিয়া এবং সেনাসদর ও রংপুর এরিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি রংপুর বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত