দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ২৭ জানুয়ারি ২০২৬

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

 ৪ আগস্ট বিএনপির আলোচনা সভায় প্রধান অতিথি তারেক রহমান

ডিবি হেফাজত থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হলো লতিফ সিদ্দিকীকে

সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ও সাহসী প্রতিবেদন প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ও সহমর্মিতা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্যার উইলিয়াম মার্ক টালি। সে কারণে তিনি সব সময় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও স্মরণ করেন, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে স্যার টালির প্রচারিত সংবাদ ছিল বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও প্রেরণার অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের পক্ষ থেকে স্যার উইলিয়াম মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

রোববার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির বেসরকারি একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান স্যার উইলিয়াম মার্ক টালি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে যাদের সাংবাদিকতা গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছে, মার্ক টালি তাদের মধ্যে অন্যতম। ব্রিটিশ বংশোদ্ভূত এই সাংবাদিক ভারতকে নিজের ঘর বানিয়ে ছিলেন। তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার সাহসী ও নৈতিক সাংবাদিকতার জন্য।

বিষয় : শোক পররাষ্ট্র উপদেষ্টা মার্ক টালি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

সাংবাদিক মার্ক টালির মৃত্যুতে পররাষ্ট্র উপদেষ্টার শোক

প্রকাশের তারিখ : ২৭ জানুয়ারি ২০২৬

featured Image

প্রবীণ ব্রিটিশ সাংবাদিক স্যার উইলিয়াম মার্ক টালির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। সোমবার (২৬ জানুয়ারি) এক শোকবার্তায় তিনি বলেন, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় ব্যাপক ও সাহসী প্রতিবেদন প্রচারের মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে সমর্থন ও সহমর্মিতা আদায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন স্যার উইলিয়াম মার্ক টালি। সে কারণে তিনি সব সময় বাংলাদেশের মানুষের কাছে স্মরণীয় হয়ে থাকবেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরও স্মরণ করেন, ১৯৭১ সালে বিবিসি রেডিওতে স্যার টালির প্রচারিত সংবাদ ছিল বাংলাদেশের মানুষের জন্য তথ্য ও প্রেরণার অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের পক্ষ থেকে স্যার উইলিয়াম মার্ক টালির শোকসন্তপ্ত পরিবার, স্বজন ও বন্ধুদের প্রতি গভীর সমবেদনা জানান পররাষ্ট্র উপদেষ্টা।

আরও পড়ুন, সুষ্ঠু নির্বাচনী পরিবেশ নিশ্চিতে সশস্ত্র বাহিনীর ভূমিকা গুরুত্বপূর্ণ : প্রধান উপদেষ্টা

রোববার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির বেসরকারি একটি হাসপাতালে ৯০ বছর বয়সে মারা যান স্যার উইলিয়াম মার্ক টালি। দক্ষিণ এশিয়ার ইতিহাসে যাদের সাংবাদিকতা গভীর ও স্থায়ী ছাপ রেখে গেছে, মার্ক টালি তাদের মধ্যে অন্যতম। ব্রিটিশ বংশোদ্ভূত এই সাংবাদিক ভারতকে নিজের ঘর বানিয়ে ছিলেন। তিনি বিশেষভাবে স্মরণীয় হয়ে আছেন ১৯৭১ সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে তার সাহসী ও নৈতিক সাংবাদিকতার জন্য।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত