সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী অমর একুশে বইমেলায় স্টল ভাড়া ২৫ শতাংশ কমানোর নির্দেশনা দিয়েছেন। বইমেলায় অংশগ্রহণকারী প্রকাশকদের অনুরোধে এ নির্দেশনা দেন তিনি।
আগামী ২০ ফেব্রুয়ারি থেকে অমর একুশে বইমেলা-২০২৬ অনুষ্ঠিত হবে। আজ সংস্কৃতি উপদেষ্টা, মন্ত্রণালয়ের সচিব এবং বাংলা একাডেমির মহাপরিচালকের মধ্যে এক বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বাংলা একাডেমি বইমেলা আয়োজনে শিগগিরই ব্যবস্থা গ্রহণ করবে।
আরও পড়ুন, ভোট কভারেজে ৩৮১৮ গণমাধ্যমকে পাস দিচ্ছে ইসি
সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্যাশা, এই উদ্যোগের মাধ্যমে এবারের অমর একুশে বইমেলা বরাবরের মতোই লেখক-পাঠক-প্রকাশকদের মিলনমেলায় পরিণত হবে।
আপনার মতামত লিখুন