দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৬ জানুয়ারি ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচনের ফল একসাথে ঘোষণা হবে : ইসি সচিব

সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ

গণভোট ও সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা বলেন। ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণনা পৃথকভাবে করা হলেও দুইটি পাশাপাশি চলবে। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানান তিনি।

আরো পড়ুন , ভোটের সময় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জোরদার নজরদারি

বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্র অনুযায়ী রিটার্নিং অফিসার থাকেন, যিনি ভোট গণনা করেন। তবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট কতজন পোস্টাল ব্যালট প্রদান করেছেন সেটি হিসাব করে জেলাপ্রতি ভোট গণনা করা হয়।

এক্ষেত্রে কোনো কোনো জেলায় কখনও কখনও পাঁচ থেকে ছয়টি বা তারও বেশি কেন্দ্রের থেকে যা ভোট পাওয়া যায় সে সমান ব্যালট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একজন রিটার্নিং অফিসারের সেই বিপুল ভোট গণনা করতে সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার, তিনি বলেন।

বিষয় : গণভোট সংসদ নির্বাচন একসঙ্গে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

গণভোট ও সংসদ নির্বাচনের ফল একসাথে ঘোষণা হবে : ইসি সচিব

প্রকাশের তারিখ : ২৬ জানুয়ারি ২০২৬

featured Image

গণভোট ও সংসদ নির্বাচনের ফল হবে একসঙ্গে বলে জানিয়েছেন সিনিয়র ইসি সচিব আখতার আহমেদ। তিনি বলেন, দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য ইতোমধ্যে নিবন্ধন করেছেন, তাদের ঠিকানায় আজ থেকেই ব্যালট পাঠানো হচ্ছে। এই তালিকায় রয়েছেন- নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারী, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং কারাগারে থাকা কয়েদিরা।

সোমবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ একথা বলেন। ভোট গণনা বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গণনা পৃথকভাবে করা হলেও দুইটি পাশাপাশি চলবে। এক্ষেত্রে পোস্টাল ব্যালটের গণনার ক্ষেত্রে সময় কিছুটা বেশি লাগতে পারে বলে জানান তিনি।

আরো পড়ুন , ভোটের সময় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জোরদার নজরদারি

বিষয়টি ব্যাখ্যা করে ইসি সচিব বলেন, সাধারণত একটি আসনে প্রতি তিন থেকে সাড়ে তিন হাজার ভোটারের জন্য একটি করে কেন্দ্র নির্ধারণ করা হয়। প্রতিটি কেন্দ্র অনুযায়ী রিটার্নিং অফিসার থাকেন, যিনি ভোট গণনা করেন। তবে, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে একটি জেলার মোট কতজন পোস্টাল ব্যালট প্রদান করেছেন সেটি হিসাব করে জেলাপ্রতি ভোট গণনা করা হয়।

এক্ষেত্রে কোনো কোনো জেলায় কখনও কখনও পাঁচ থেকে ছয়টি বা তারও বেশি কেন্দ্রের থেকে যা ভোট পাওয়া যায় সে সমান ব্যালট পাওয়া যেতে পারে। সেক্ষেত্রে একজন রিটার্নিং অফিসারের সেই বিপুল ভোট গণনা করতে সময় লাগাটাই স্বাভাবিক ব্যাপার, তিনি বলেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত