দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ২৪ জানুয়ারি ২০২৬

বরিশালের হিজলায় মোটরসাইকেল দুর্ঘটনায় যুবকের মৃত্যু, এলাকাজুড়ে শোক

মিঠাপুকুরে শিক্ষকের বেধড়ক মারধরে শিক্ষার্থীর হাত ভাঙার অভিযোগ  ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে

রংপুর জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম উপমন্ত্রী পদমর্যাদা লাভ করেছেন

ফটিকছড়িতে ধানের চারা রোপণের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষি শ্রমিকের মৃত্যু

ফেনীতে টিকটক ভিডিও বানাতে শিশু উত্যক্তের অভিযোগ, প্রধান আসামি গ্রেফতার

চেয়ারম্যান অনুপস্থিত, প্যানেল চেয়ারম্যানের ওপর নির্ভরশীল ইউনিয়ন পরিষদ

বদলগাছীতে হাত-পা-মুখ বেঁধে ক্যানেলে ফেলে হত্যাচেষ্টা, জীবিত উদ্ধার মর্তুজা

ফুলবাড়ীতে এনসিপির বিক্ষোভ মিছিলে হামলার অভিযোগ, আহত ১০

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কুষ্টিয়ায় প্রশাসন-পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

গতকাল শুক্রবার (দিনভর) জেলার সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, জেলা প্রবেশপথ এবং জনবহুল এলাকায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়। চেক পোস্টগুলোতে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও চলাচল পর্যবেক্ষণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সম্ভাব্য বিষয়গুলোতে কঠোর নজরদারি করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, অবৈধ প্রচারণা কিংবা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বরদাশত করা হবে না। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত টহল ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুন, ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের অধীকার ফিরে পাবে: আব্দুল খালেক

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর এমন তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। এতে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিষয় : অভিযান কুষ্টিয়া যৌথ

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

নির্বাচনী আচরণবিধি প্রতিপালনে কুষ্টিয়ায় প্রশাসন-পুলিশ-সেনাবাহিনীর যৌথ অভিযান

প্রকাশের তারিখ : ২৪ জানুয়ারি ২০২৬

featured Image

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের লক্ষ্যে জেলা প্রশাসন, জেলা পুলিশ ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হয়েছে। 

গতকাল শুক্রবার (দিনভর) জেলার সকল উপজেলায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানের অংশ হিসেবে কুষ্টিয়ার গুরুত্বপূর্ণ সড়ক, জেলা প্রবেশপথ এবং জনবহুল এলাকায় একাধিক চেকপোস্ট স্থাপন করা হয়। চেক পোস্টগুলোতে যানবাহন তল্লাশি, সন্দেহভাজন ব্যক্তি ও চলাচল পর্যবেক্ষণ এবং নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সম্ভাব্য বিষয়গুলোতে কঠোর নজরদারি করা হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন সতর্কতামূলক কার্যক্রম পরিচালনা করেন। প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনকে ঘিরে কোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা, অবৈধ প্রচারণা কিংবা আচরণবিধি লঙ্ঘনের ঘটনা বরদাশত করা হবে না। সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে জেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনীর সমন্বিত টহল ও অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।

আরও পড়ুন, ইসলামী শ্রম নীতি প্রতিষ্ঠা হলে শ্রমিকরা তাদের অধীকার ফিরে পাবে: আব্দুল খালেক

এদিকে স্থানীয় বাসিন্দারা জানান, যৌথ বাহিনীর এমন তৎপরতায় সাধারণ ভোটারদের মধ্যে নিরাপত্তাবোধ বৃদ্ধি পেয়েছে। এতে ভোটকেন্দ্রে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের পরিবেশ সৃষ্টি হবে বলে তারা আশা প্রকাশ করেন।প্রশাসনের পক্ষ থেকে রাজনৈতিক দল, প্রার্থী, সমর্থকসহ সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধিমালা মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টা কঠোর হাতে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত