গাজীপুরের শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে আন্দোলনরত পোশাক শ্রমিকদের ওপর পুলিশের লাঠিচার্জ ও টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শ্রমিক আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে শ্রীপুর পৌরসভার দক্ষিণ ভাংনাহাটি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় ও শ্রমিক সূত্রে জানা যায়, শ্রীপুর পৌরসভার গড়গড়িয়া মাস্টারবাড়ি আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত লাক্সমা গার্মেন্টস-এর শ্রমিকদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। একাধিকবার দাবি জানানো হলেও মালিকপক্ষ বেতন পরিশোধ না করায় বৃহস্পতিবার দুপুর আনুমানিক ২টার দিকে শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন।
একপর্যায়ে শ্রমিকরা শ্রীপুরুমাস্টারবাড়ি আঞ্চলিক সড়ক অবরোধ করলে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায় এবং এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ শ্রমিকদের সড়ক ছাড়ার অনুরোধ জানালেও দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকরা অবরোধ প্রত্যাহারে অস্বীকৃতি জানান। এ সময় পুলিশ ও শ্রমিকদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করলে শ্রমিকরা আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। পরে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়ারশেল (কাঁদানে গ্যাস) নিক্ষেপ করে।
আরও পড়ুন, সন্ত্রাসী মোজাম্মেলের অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী (১ম পর্ব)
পুলিশের লাঠিচার্জ ও ধাওয়া-পাল্টাধাওয়ায় অন্তত ২০ জন শ্রমিক আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহত শ্রমিকদের অভিযোগ, পেটের দায়ে শান্তিপূর্ণভাবে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করতে গেলে তাদের ওপর অমানবিক হামলা চালানো হয়েছে। বিকেল গড়ানোর সঙ্গে সঙ্গে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। এদিকে মালিকপক্ষ দ্রুত বকেয়া বেতন পরিশোধের আশ্বাস দিলেও শ্রমিকদের মধ্যে এখনো তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন