দৈনিক সংবাদ দিগন্ত

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ

ইসলামী ব্যাংকের নবনিযুক্ত চেয়ারম্যানের পদত্যাগ দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপের ঘটনাও ঘটেছে।সোমবার সকাল থেকে ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে ব্যানার-ফেস্টুন নিয়ে অবস্থান নেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যরা। তারা ব্যাংকের নতুন চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে বিভিন্ন স্লোগান দেন এবং বিক্ষোভ কর্মসূচি পালন করেন।আরও পড়ুন, সদরঘাটে অজ্ঞান পার্টির সদস্য গ্রেপ্তারপ্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে আন্দোলনকারীদের সরিয়ে দিতে পুলিশ অভিযান শুরু করে। একপর্যায়ে পুলিশ লাঠিচার্জ করে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে জলকামান ও টিয়ারগ্যাস ব্যবহার করে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে যান।আরও পড়ুন, সাংবাদিকদের সঙ্গে ঘটনার জন্য দুঃখ প্রকাশ আদ্-দ্বীন হাসপাতালেরআন্দোলনকারীদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছিলেন, কিন্তু পুলিশ অপ্রয়োজনীয় বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান অতীতে বিতর্কিত গোষ্ঠীর ঘনিষ্ঠ ব্যক্তি এবং তার নিয়োগের ফলে ব্যাংকে অনিয়ম বা লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। এ কারণেই তারা প্রতিবাদ কর্মসূচি পালন করছিলেন।আরও পড়ুন, গরম মোকাবিলায় মহিষের খাঁচায় বসানো হলো স্ট্যান্ড ফ্যানঅন্যদিকে, পুলিশ প্রথম দফায় আন্দোলনকারীদের সরিয়ে দিলেও পরে তারা আবারও ব্যাংকের আশপাশে অবস্থান নেওয়ার চেষ্টা করেন বলে জানা গেছে। ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। উল্লেখ্য, আন্দোলনকারীদের অভিযোগ ও দাবির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

ইসলামী ব্যাংকের সামনে বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ