ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার ১৬৭টি মামলা করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। রবিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।শনিবার (১৭ জানুয়ারি) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় দিনব্যাপী অভিযান পরিচালনা করে এসব মামলা করে।
আরো পড়ুন , নির্বাচনকালে লুট হওয়া পুলিশের অস্ত্র ব্যবহার হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা
বিভাগভিত্তিক মামলার পরিসংখ্যান অনুযায়ী, ট্রাফিক-রমনা বিভাগে ১২টি বাস, তিনটি কাভার্ডভ্যান, ১৫টি সিএনজিচালিত অটোরিকশা ও ৩৭টি মোটরসাইকেলসহ মোট ১০১টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ১৪টি বাস, দুটি ট্রাক, একটি কাভার্ডভ্যান, ১৬টি অটোরিকশা ও ৬৭টি মোটরসাইকেলসহ মোট ১০৬টি মামলা করা হয়। ট্রাফিক-মতিঝিল বিভাগে ১২টি বাস, একটি ট্রাক, ১০টি কাভার্ডভ্যান, ৩২টি অটোরিকশা ও ১২৩টি মোটরসাইকেলসহ মোট ২০৭টি মামলা হয়। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৪১টি বাস, ৪৭টি ট্রাক, ৯৩টি কাভার্ডভ্যান, ৬১টি অটোরিকশা ও ২১৮টি মোটরসাইকেলসহ সর্বোচ্চ ৫৯৩টি মামলা করা হয়।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন