পরিবেশ সংরক্ষণ আইন বাস্তবায়নের অংশ হিসেবে মেহেরপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি ২০২৬) মেহেরপুর সদর উপজেলার আমদহ ইউনিয়নের আশরাফপুর গ্রামে এ অভিযান পরিচালিত হয়। পরিবেশ অধিদপ্তর, পুলিশ বিভাগ ও ব্যাটালিয়ন আনসারের সহযোগিতায় পরিচালিত মোবাইল কোর্টে নেতৃত্ব দেন মেহেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা।
অভিযানকালে ফিক্সড চিমনি ব্যবহার এবং জ্বালানি হিসেবে কাঠ ব্যবহারের অপরাধে দুটি ইটভাটাকে দোষী সাব্যস্ত করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর ৬/১৬ ধারায় এসবিআর ব্রিকসের মালিক মো. রফিকুল হালসনা এবং এমইউএস ব্রিকসের মালিক মো. ইলিয়াস বিশ্বাসকে প্রত্যেককে এক লাখ টাকা করে মোট দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
আরও পড়ুন, কুলিয়ারচর উপজেলা বিএনপির সভাপতির মৃত্যুতে জেলা বিএনপি'র শোকবার্তা
প্রশাসন সূত্রে জানানো হয়, পরিবেশ দূষণ রোধ ও জনস্বার্থ রক্ষায় জেলার বিভিন্ন এলাকায় এ ধরনের মোবাইল কোর্ট ও নজরদারি কার্যক্রম নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন