দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

জয়-পলকের আইনজীবী আদালতে, ইন্টারনেট বন্ধে গণহত্যার আজ শুনানি

জয়-পলক

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে শুনানি করে প্রসিকিউশন। সেদিন তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তাদের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীলনকশা তৈরি করেছিলেন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন জুনাইদ আহমেদ পলক।

আরো পড়ুন , গণভোটের সাফল্যের জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আবশ্যক: আলী রীয়াজ

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় ৯ আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে।এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও ৪ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিসহ ১৮ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন।

বিষয় : শুনানি ট্রাইব্যুনাল জয়-পলক ট্রাইব্যুনাল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জয়-পলকের আইনজীবী আদালতে, ইন্টারনেট বন্ধে গণহত্যার আজ শুনানি

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

ইন্টারনেট বন্ধ করে গণহত্যার মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুত্র সাবেক তথ্যপ্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের পক্ষে আজ শুনানি করবেন তাদের আইনজীবীরা।বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ এই শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।এর আগে শুনানি করে প্রসিকিউশন। সেদিন তৎকালীন সরকারের সরাসরি নির্দেশেই ইন্টারনেট ও সামাজিক মাধ্যম বন্ধ করা হয় বলে ট্রাইব্যুনালকে জানায় প্রসিকিউশন। তাদের দাবি, বিদেশে অবস্থানরত সজীব ওয়াজেদ জয় এসব কর্মকাণ্ডের নীলনকশা তৈরি করেছিলেন এবং বাস্তবায়নে মুখ্য ভূমিকা পালন করেন জুনাইদ আহমেদ পলক।

আরো পড়ুন , গণভোটের সাফল্যের জন্য ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আবশ্যক: আলী রীয়াজ

এদিকে, জুলাই গণঅভ্যুত্থানে আশুলিয়ায় ছয়জনকে হত্যা ও লাশ পোড়ানোর মামলায় আজ দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন হওয়ার কথা রয়েছে। এই দুই মামলায় ৯ আসামিকে সকালে আনা হয় ট্রাইব্যুনালে।এছাড়া, মানবতাবিরোধী অপরাধের আরও ৪ মামলায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সাবেক মেয়র মোহাম্মদ আতিকুল ইসলাম, কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদিসহ ১৮ জনকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। এসব মামলায় তদন্ত প্রতিবেদন দাখিল করতে সময় চাইতে পারে প্রসিকিউশন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত