দৈনিক সংবাদ দিগন্ত

জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় এবং সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের বিরুদ্ধে আজ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন বিচারিক প্যানেলে এ শুনানি হওয়ার কথা রয়েছে।এর আগে গত ৩ মে মামলার ষষ্ঠ সাক্ষীর জবানবন্দি গ্রহণের দিন ধার্য ছিল। তবে অসুস্থতার কারণে সাক্ষী আদালতে হাজির হতে না পারায় শুনানি পিছিয়ে আজকের দিন নির্ধারণ করা হয়।আরও পড়ুন , ঈদযাত্রায় রেলের বিশেষ পরিকল্পনা, চাঁদ দেখেই মিলবে ২৯-৩০ মের টিকিটবর্তমানে মামলার আসামি জুনাইদ আহমেদ পলক কারাগারে রয়েছেন। অন্যদিকে পলাতক থাকায় সজীব ওয়াজেদ জয়ের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আদালতে আইনি কার্যক্রম পরিচালনা করছেন।প্রসিকিউশনের অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৪ জুলাই রাতে সজীব ওয়াজেদ জয়ের নির্দেশে সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়ান পলক। এর পরদিন আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করা হয়েছে।মামলায় ইন্টারনেট বন্ধে ভূমিকা রাখা, মারণাস্ত্র ব্যবহারে উসকানি এবং হত্যাকাণ্ডে সহায়তার অভিযোগও আনা হয়েছে। এসব ঘটনায় অন্তত ২৮ জন নিহত হন বলে দাবি প্রসিকিউশনের।আরও  পুন , রাত পোহালেই বৈরী আবহাওয়া, ৫ অঞ্চলে বজ্রবৃষ্টি ও দমকা হাওয়ার পূর্বাভাস

জয়-পলকের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ সাক্ষ্যগ্রহণ