দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ১৪ জানুয়ারি ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি, জুনের শেষে এইচএসসি পরীক্ষা

এসএসসি–এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়

দেশজুড়ে লাখো শিক্ষার্থী ও অভিভাবকের অপেক্ষার অবসান ঘটিয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষার সম্ভাব্য সময়সূচি জানিয়েছে শিক্ষা বোর্ড। পরীক্ষাগুলো সুষ্ঠু, নিরাপদ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি জোরদার করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হবে এসএসসি ও সমমানের পরীক্ষা। আর এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে জুন মাসের শেষ সপ্তাহে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ কার্যক্রম শুরু হবে আগামী ১ মার্চ থেকে। স্বাভাবিক পরিস্থিতিতে প্রতিবছর ফেব্রুয়ারিতে এসএসসি এবং এপ্রিলে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হলেও করোনা মহামারি ও পরবর্তী বিভিন্ন বাস্তবতার কারণে গত কয়েক বছর ধরে নির্ধারিত সূচি বজায় রাখা সম্ভব হয়নি। চলতি বছর জাতীয় সংসদ নির্বাচন ও পবিত্র রমজান মাসের সময়সূচি বিবেচনায় নিয়ে এসএসসি পরীক্ষা কিছুটা পিছিয়ে এপ্রিলের শেষ সপ্তাহে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এরই মধ্যে এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী বা টেস্ট পরীক্ষা এবং ফরম পূরণের কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে প্রশ্নপত্র প্রণয়ন থেকে শুরু করে কেন্দ্র ব্যবস্থাপনা পর্যন্ত চূড়ান্ত প্রস্তুতি চলছে।

আরও পড়ুন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশের দাবিতে রাজধানীর তিন পয়েন্টে অবরোধ

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দকার এহসানুল কবির জানিয়েছেন, পরীক্ষার জন্য বোর্ডের প্রস্তুতি প্রায় সম্পন্ন। তিনি বলেন, টেস্ট পরীক্ষা ও ফরম পূরণসহ প্রাথমিক কার্যক্রম শেষের পথে। তবে মাঠপর্যায় থেকে বিশেষ কোনো অনুরোধ এলে ফরম পূরণের সময় দু-একদিন বাড়ানোর বিষয়টি বিবেচনা করা হতে পারে। এইচএসসি পরীক্ষার প্রসঙ্গে তিনি আরও জানান, ১ মার্চ থেকে ফরম পূরণ শুরু করে এক থেকে দুই সপ্তাহের মধ্যেই পুরো প্রক্রিয়া শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। শিক্ষা বোর্ডের পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরীক্ষাগুলো নির্বিঘ্নে আয়োজন করা সম্ভব হবে।

বিষয় : সময়সূচি এসএসসি এইচএসসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

এপ্রিলের শেষ সপ্তাহে এসএসসি, জুনের শেষে এইচএসসি পরীক্ষা

প্রকাশের তারিখ : ১৪ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x