দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১২ জানুয়ারি ২০২৬

জেদ্দায় পাকিস্তান-বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক সাক্ষাৎ

পাকিস্তান-বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক সাক্ষাৎ

স্বল্প সময়ের ম‌ধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর এবার সৌ‌দি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন। জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনে ফাঁকে সাক্ষাৎ করে‌ন ইসহাক-‌তৌ‌হিদ। রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসি’র সিএফএম-এর জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে-উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।

আরও পড়ুন, সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

গত বুধবার রাতে টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এর আগে, গত রোববার তারা টেলিফোনে কথা বলেন। ইসহাক দার সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন। উ‌ল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শে‌ষে আজ রা‌তে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

বিষয় : সাক্ষাৎ জেদ্দা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

জেদ্দায় পাকিস্তান-বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টার কূটনৈতিক সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১২ জানুয়ারি ২০২৬

featured Image

স্বল্প সময়ের ম‌ধ্যে দুই দফা টেলিফোনে কথা বলার পর এবার সৌ‌দি আরবের জেদ্দায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন সাক্ষাৎ করেছেন। জেদ্দায় অনুষ্ঠিত ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের (সিএফএম) জরুরি অধিবেশনে ফাঁকে সাক্ষাৎ করে‌ন ইসহাক-‌তৌ‌হিদ। রোববার (১১ জানুয়া‌রি) পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জা‌নিয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, জেদ্দায় ওআইসি’র সিএফএম-এর জরুরি অধিবেশনের ফাঁকে উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বাংলা‌দে‌শের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের স‌ঙ্গে সাক্ষাৎ ক‌রে‌ছেন। উভয় পক্ষ পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের দৃঢ়তায় সন্তোষ প্রকাশ করেন। তারা বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক, বিশেষ করে-উচ্চ পর্যায়ে সফর বিনিময়, বাণিজ্য এবং শিক্ষাগত সহযোগিতা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া, বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক সমস্যা নিয়েও আলোচনা করেন তারা।

আরও পড়ুন, সাসাকাওয়া ফাউন্ডেশনের আমন্ত্রণে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা

গত বুধবার রাতে টেলিফোনে কথা বলেছেন ইসহাক দার ও তৌহিদ হোসেন। এর আগে, গত রোববার তারা টেলিফোনে কথা বলেন। ইসহাক দার সে সময় চীন থে‌কে ঢাকায় পররাষ্ট্র উপদেষ্টাকে টে‌লিফোন করেন। উ‌ল্লেখ্য, ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রীদের পরিষদের জরুরি অধিবেশন শে‌ষে আজ রা‌তে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত