দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

যৌন নিপীড়ন অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দায়িত্ব থেকে দুই বছর অব্যাহতি

খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে পাঠদান ও পরীক্ষা দায়িত্ব থেকে দুই বছর অব্যাহতি

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. রুবেল আনসারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগে তাকে দুই বছরের জন্য পাঠদান, পরীক্ষা গ্রহণসহ সব ধরনের একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কার্যালয় (প্রশাসন শাখা) থেকে আজ রবিবার (১১ জানুয়ারি) এসংক্রান্ত দুটি পৃথক অফিস আদেশ জারি করা হয়। আদেশে বলা হয়, গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের ২৩৪তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের সূত্রে জানা গেছে, বাংলা ও শিক্ষা ডিসিপ্লিনের দুই শিক্ষার্থীর করা যৌন নিপীড়ন সংক্রান্ত অভিযোগের পর খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্র সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটি গত ২৬ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয়, যা ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় উপস্থাপন করা হয়। সিন্ডিকেট সভায় তদন্ত প্রতিবেদনের আলোকে অভিযোগগুলো পৃথকভাবে বিবেচনা করা হয়। শিক্ষা ডিসিপ্লিনের শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত নম্বর ১৬ অনুযায়ী অধ্যাপক ড. রুবেল আনসারকে আগামী দুই বছরের জন্য বাংলা ডিসিপ্লিনসহ অন্যান্য ডিসিপ্লিনে পাঠদান, পরীক্ষা গ্রহণ এবং সব একাডেমিক ও প্রশাসনিক দায়িত্ব থেকে বিরত রাখা হয়।

আরও পড়ুন, জকসুতে ইনকিলাব মঞ্চের দুই নেতা বিজয়ী

অন্যদিকে, বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থীর অভিযোগ প্রমাণিত না হওয়ায় সিন্ডিকেটের সিদ্ধান্ত নম্বর ১৫ অনুযায়ী তাকে ওই অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়। অভিযোগের বিষয়ে বাংলা ডিসিপ্লিনের শিক্ষার্থী বলেন, ‘আমি ন্যায়বিচার পাইনি। পরবর্তীতে এই বিষয়ে আমার আর আইনগত ব্যবস্থা নেওয়ার ইচ্ছা নেই।’ এ বিষয়ে খুলনা বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি ও নিপীড়ন নিরোধ কেন্দ্রের প্রধান তাসলিমা খাতুন বলেন, ‘তদন্ত অত্যন্ত সুষ্ঠু ও নিরপেক্ষ হয়েছে। দুটি অভিযোগের প্রেক্ষিতে সব তথ্য-প্রমাণ বিশ্লেষণ করে এই তদন্ত প্রতিবেদন দেওয়া হয়েছে। তাই ভুক্তভোগীরা ন্যায়বিচার পেয়েছে বলে আমি মনে করি।’ 

বিষয় : খুবি অব্যাহতি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

যৌন নিপীড়ন অভিযোগে খুলনা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে দায়িত্ব থেকে দুই বছর অব্যাহতি

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x