নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী বাসের ধাক্কায় মো. মনির হোসেন (৭০) নামে এক কৃষক প্রাণ হারিয়েছেন।বুধবার (৭ জানুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে রূপগঞ্জ থানাধীন বিশ্বরোড খালপার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মো. মনির হোসেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ খালপাড় এলাকার বাসিন্দা এবং তিনি মৃত আ. আজিজ মিয়ার সন্তান।গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়।
আরো পড়ুন , হাদি হত্যা মামলার আসামি ফয়সালের সাড়ে ৬৫ লাখ টাকা ফ্রিজ
পরে অবস্থার অবনতি হলে সকাল পৌনে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহতের মেয়ের জামাই মো. বিল্লাল হোসেন জানান, তার শ্বশুর সকালে নিজের জমিতে কাজের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়েছিলেন। বাড়ির পাশেই বিশ্বরোড পার হওয়ার সময় দ্রুতগতির একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেন। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বিষয় : বিমান ঢাকা-করাচি ২৯ জানুয়ারি

সোমবার, ১৫ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন