দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ০৭ জানুয়ারি ২০২৬

নির্বাচন সামনে রেখে ইসির জরুরি নির্দেশনা

বিশেষ নির্দেশনা জারি ইসির

আগামী গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো উপজেলায় কর্মকর্তাসংকট থাকলে পাশের উপজেলা থেকে নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া একই নির্বাচনি এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসি।

আরো পড়ুন ,সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নির্দেশনায় বলা হয়, পরিবেশ রক্ষায়  বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানারগুলো তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন। ব্যানারগুলোতে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস-মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক। ব্যানারগুলো রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্টের মধ্যে ৩ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ হবে। ভ্যাট, ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা এবং ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝোলানোর হুক থাকবে।

আরো পড়ুন ,মাঘ আসার আগেই কনকনে শীত শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

 ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইসি। নির্দেশনায় জানানো হয়েছে,নির্দেশনায় ইসি জানায়, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় যদি প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা না পাওয়া যায়, তবেই কেবল পাশের বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ করা যাবে। তবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কোনো একটি বিশেষ আসনের সব প্রিসাইডিং অফিসারকে অন্য আসনে একযোগে নিয়োগ দেওয়া যাবে না।

বিষয় : গণভোট নির্দেশনা ইসি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নির্বাচন সামনে রেখে ইসির জরুরি নির্দেশনা

প্রকাশের তারিখ : ০৭ জানুয়ারি ২০২৬

featured Image

আগামী গণভোট ও সংসদ নির্বাচন বিষয়ে ভোটারদের সচেতন করতে প্রতিটি ভোট কেন্দ্রে পরিবেশবান্ধব বিশেষ ব্যানার টাঙানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। কোনো উপজেলায় কর্মকর্তাসংকট থাকলে পাশের উপজেলা থেকে নিয়োগ দেওয়া যাবে। তবে একটি আসনের সব প্রিসাইডিং অফিসারকে ঢালাওভাবে অন্য আসনে নিয়োগ দেওয়া যাবে না বলে জানিয়েছে সংস্থাটি। এ ছাড়া একই নির্বাচনি এলাকায় যদি একাধিক প্রার্থীর নাম হুবহু হয়, তবে তাদের পরিচয় নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা জারি করেছে ইসি।

আরো পড়ুন ,সেনাপ্রধানের সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

নির্দেশনায় বলা হয়, পরিবেশ রক্ষায়  বিশেষ গুরুত্ব দিয়ে এবার ডিজিটাল প্রিন্টের ব্যানারগুলো তৈরিতে সুনির্দিষ্ট মানদণ্ড নির্ধারণ করে দিয়েছে কমিশন। ব্যানারগুলোতে উপাদান হিসেবে থাকবে ৮০ শতাংশ প্রাকৃতিক কটন ও ২০ শতাংশ ভিসকস-মিশ্রিত পরিবেশবান্ধব ফেব্রিক। ব্যানারগুলো রিঅ্যাকটিভ ডিজিটাল প্রিন্টের মধ্যে ৩ ফুট দৈর্ঘ্য ও ৫ ফুট প্রস্থ হবে। ভ্যাট, ট্যাক্সসহ প্রতিটি ব্যানারের সর্বোচ্চ মূল্য নির্ধারণ করা হয়েছে ৬৮৬ টাকা এবং ব্যানারের ওপর ও নিচে পিভিসি পাইপ ও ঝোলানোর হুক থাকবে।

আরো পড়ুন ,মাঘ আসার আগেই কনকনে শীত শৈত্যপ্রবাহ নিয়ে নতুন পূর্বাভাস

 ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে ইসি। নির্দেশনায় জানানো হয়েছে,নির্দেশনায় ইসি জানায়, ভোট গ্রহণ কর্মকর্তাদের প্যানেল চূড়ান্ত করার ক্ষেত্রে সংশ্লিষ্ট উপজেলায় যদি প্রয়োজনীয়সংখ্যক কর্মকর্তা না পাওয়া যায়, তবেই কেবল পাশের বা নিকটবর্তী উপজেলা থেকে কর্মকর্তা নিয়োগ করা যাবে। তবে কমিশন সিদ্ধান্ত নিয়েছে, কোনো একটি বিশেষ আসনের সব প্রিসাইডিং অফিসারকে অন্য আসনে একযোগে নিয়োগ দেওয়া যাবে না।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত