দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক ভূমিমন্ত্রী দম্পতিসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দাখিল করেছে।সোমবার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চার্জশিটটি দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণের বিষয়টি নথিভুক্ত করে আগামী ৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম রনি। 

আরো পড়ুন , হাসিনা-টিউলিপসহ ১৮ জন অন্তর্ভুক্ত মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

তিনি বলেন, আজ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালত আগামী ৭ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করেছেন।এর আগে রোববার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে আলোচিত এই মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদকের তথ্যমতে, ২০২৫ সালের ২৪ জুলাই সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে আসামির সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়ায়।মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সাল পর্যন্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র পোর্ট শাখা, চট্টগ্রাম ও প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত হয়।

বিষয় : দুর্নীতি চার্জশিট ভূমিমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দুর্নীতির মামলায় সাবেক ভূমিমন্ত্রী দম্পতিসহ ৩৬ জনের বিরুদ্ধে চার্জশিট

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) পিএলসি’র চট্টগ্রাম পোর্ট শাখা থেকে জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে ২৫ কোটি টাকা ঋণ আত্মসাৎ ও মানিলন্ডারিংয়ের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী এবং তার স্ত্রী ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) সাবেক চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকসহ মোট ৩৬ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) চার্জশিট দাখিল করেছে।সোমবার (৫ জানুয়ারি) সকালে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক হাসানুল ইসলামের আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আনুষ্ঠানিকভাবে চার্জশিটটি দাখিল করেন। আদালত চার্জশিট গ্রহণের বিষয়টি নথিভুক্ত করে আগামী ৭ জানুয়ারি শুনানির দিন ধার্য করেন।বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের সরকারি কৌঁসুলি (পিপি) রেজাউল করিম রনি। 

আরো পড়ুন , হাসিনা-টিউলিপসহ ১৮ জন অন্তর্ভুক্ত মামলার সাক্ষ্য গ্রহণ শেষ

তিনি বলেন, আজ আদালতে চার্জশিট দাখিল করা হয়েছে। আদালত আগামী ৭ জানুয়ারি শুনানির দিন নির্ধারণ করেছেন।এর আগে রোববার (৪ জানুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে আলোচিত এই মামলার চার্জশিট অনুমোদন দেওয়া হয়। দুদকের তথ্যমতে, ২০২৫ সালের ২৪ জুলাই সংস্থাটির উপ-পরিচালক মশিউর রহমান খান বাদী হয়ে দুদকের ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন। মামলায় ৩১ জনকে আসামি করা হয়। মামলার তদন্তে আসামির সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়ায়।মামলার বিবরণে বলা হয়, ২০১৮ সালের আগস্ট থেকে ২০২০ সাল পর্যন্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি’র পোর্ট শাখা, চট্টগ্রাম ও প্রধান কার্যালয়, ঢাকাসহ বিভিন্ন স্থানে পরিকল্পিতভাবে এই অপরাধ সংঘটিত হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত