শীতকালেই বাজারে সবচেয়ে বেশি ফল পাওয়া যায়। আর শীতে শরীর সুস্থ রাখতে বিভিন্ন ফল খাওয়া জরুরি হয়ে পড়ে। এর মধ্যে আঙুর নিঃসন্দেহে একটি উপকারী ফল। ছোট আকৃতির হলেও পুষ্টিগুণে ভরপুর আঙুর শীতকালীন সুপারফুড হিসেবেই পরিচিত।আঙুর পছন্দ নয়, এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। মিষ্টি আর রসালো স্বাদের কারণে সবার প্রিয় আঙুর। শীতের সময় নিয়মিত আঙুর খেলে শরীর থাকে সুস্থ ও সবল।আঙুর শুধু আপনার স্বাস্থ্যের জন্যই উপকারী নয়; আপনার ত্বকের যত্নেও ভীষণ কার্যকরী। কারণ শীতকালে ত্বক সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়। শুষ্ক ও রুক্ষ ত্বকের সমস্যা তখন খুবই সাধারণ। আঙুরে থাকা
আরো পড়ুন , ধীরে কিন্তু স্থায়ী ফ্যাট লসের সেরা উপায়
অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন ‘সি’ ত্বককে ভেতর থেকে সুরক্ষা দেয় এবং কোলাজেন উৎপাদন বাড়াতে সাহায্য করে। ফলে শীতের মধ্যেও ত্বক থাকে উজ্জ্বল ও স্বাস্থ্যকর।এ ছাড়া রোগপ্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে আঙুর। বিশেষ করে শীত মৌসুমে সর্দি-কাশি ও ফ্লু প্রায় ঘরে ঘরে দেখা যায়। আঙুরে থাকা ভিটামিন ‘সি’ শরীরের ইমিউন সিস্টেমকে শক্তিশালী করে। ফলে ঠান্ডাজনিত অসুখের ঝুঁকি কমিয়ে দেয়। শীতের দিনে নিয়মিত আঙুর খেলে এসব সমস্যা থেকে নিজেকে অনেকটাই সুরক্ষিত রাখা সম্ভব।আবার হজমের সমস্যা দূর করে আঙুর। শীতে ভারি খাবার খাওয়া ও শারীরিক নড়াচড়া কমে যাওয়ার কারণে অনেকেরই হজমের সমস্যা দেখা দেয়। আঙুরে থাকা ফাইবার অন্ত্রের কার্যকারিতা বাড়ায় এবং নিয়মিত মলত্যাগে সহায়তা করে। ফলে হজমজনিত অস্বস্তি দূর হয় এবং পেট ভালো থাকে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন