দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ও কঠোর ব্যবস্থা

নিরাপত্তা ও কঠোর ব্যবস্থা

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। হাসপাতালের মূল ফটক ও আশপাশের এলাকায় ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরো পড়ুন , গুরুত্বপূর্ণ বার্তা দিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার

বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে অনেক বিএনপি নেতাকর্মী হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। হাসপাতালের সামনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।এর আগে মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

বিষয় : এভারকেয়ার নিরাপত্তা সেনাবাহিনী মোতায়েন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

এভারকেয়ার হাসপাতালের সামনে নিরাপত্তা ও কঠোর ব্যবস্থা

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে দলটির নেতাকর্মী ও সমর্থকদের ভিড় বাড়তে শুরু করেছে। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে হাসপাতাল ও আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।মঙ্গলবার সকালে এভারকেয়ার হাসপাতালের সামনে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। পাশাপাশি অতিরিক্ত পুলিশ ও বিজিবি সদস্যরাও দায়িত্ব পালন করছেন। হাসপাতালের মূল ফটক ও আশপাশের এলাকায় ব্যারিকেড বসিয়ে চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

আরো পড়ুন , গুরুত্বপূর্ণ বার্তা দিতে জাতির উদ্দেশে ভাষণ প্রধান উপদেষ্টার

বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ পেয়ে অনেক বিএনপি নেতাকর্মী হাসপাতাল প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করেন। তবে নিরাপত্তাজনিত কারণে পুলিশ তাদের ভেতরে প্রবেশ করতে দেয়নি। হাসপাতালের সামনে এক আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়, অনেককেই কান্নায় ভেঙে পড়তে দেখা গেছে।এর আগে মঙ্গলবার ভোরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, ডায়াবেটিস, আর্থ্রাইটিস, লিভার সিরোসিস ও কিডনির জটিলতাসহ নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। গত ২৩ নভেম্বর শ্বাসকষ্ট দেখা দিলে তাঁকে দ্রুত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত