দৈনিক সংবাদ দিগন্ত

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি মোহাম্মদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু ভোট গণনা লাইভ ও ওএমআর মেশিনে হবে

শিবিরের এই জরুরি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

বিষয় : কমিটি ছাত্রশিবির চবি

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

চবি ছাত্রশিবিরের নতুন সভাপতি ইব্রাহিম, সেক্রেটারি পারভেজ

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রশিবিরের ২০২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন ইতিহাস বিভাগের এমফিলের শিক্ষার্থী ও চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনি। সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ব্যাংকিং অ্যান্ড ইনসুরেন্স বিভাগের শিক্ষার্থী মোহাম্মদ পারভেজ। সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের একটি মিলনায়তনে আয়োজিত জরুরি সদস্য সমাবেশে এ কমিটি ঘোষণা করা হয়।

সংগঠনের সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নির্বাচন উপলক্ষে কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম স্বাক্ষরিত ব্যালট পেপারে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে সর্বাধিক ভোটপ্রাপ্ত চাকসু ভিপি ইব্রাহিম হোসেন রনিকে শাখা সভাপতি হিসেবে ঘোষণা করা হয় এবং কেন্দ্রীয় সভাপতির প্রতিনিধি হিসেবে সাংবিধানিক শপথ পাঠ করান সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। পরে সদস্যদের পরামর্শের ভিত্তিতে নবনির্বাচিত সভাপতি ইব্রাহিম হোসেন রনি মোহাম্মদ পারভেজকে সেক্রেটারি হিসেবে মনোনয়ন দেন।

আরও পড়ুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় জকসু ভোট গণনা লাইভ ও ওএমআর মেশিনে হবে

শিবিরের এই জরুরি সদস্য সমাবেশে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় মাদরাসা কার্যক্রম সম্পাদক আলাউদ্দিন আবির, বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি আব্দুল্লাহ গালিব, শরিফ উদ্দিন পাটোয়ারী, এস এম আমজাদ হোসাইনসহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত