আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে Postal Vote BD অ্যাপে পোস্টাল ভোটার নিবন্ধন-সংখ্যা সাড়ে ৯ লক্ষ ছাড়িয়েছে।নির্বাচন কমিশনের ওয়েবসাইটের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা পর্যন্ত নিবন্ধনকারী পোস্টাল ভোটার ছিল ৯ লক্ষ ৫১ হাজার ৮০৮ জন। প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ ১ লক্ষ ৭৭ হাজার ৫৮৩ জন পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন।
আরো পড়ুন , নির্বাচনকে কেন্দ্র করে সব প্রস্তুতি সম্পন্ন : প্রধান উপদেষ্টা
ভোটার নিবন্ধনে দ্বিতীয় অবস্থানে আছে কাতার (৬৩ হাজার ৯২৮ জন) এবং তৃতীয় অবস্থানে আছে মালয়েশিয়া (৫১ হাজার ৫৭২ জন)।বাংলাদেশ থেকে পোস্টাল ভোটের জন্য নিবন্ধন করেছেন ৩ লক্ষ ৫৫ হাজার ৯১৩ জন।এর মধ্যে সরকারি চাকরিজীবী ৩ লক্ষ ১ হাজার ৭১ জন, নির্বাচনি দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারী ৪৬ হাজার ৮০০ জন, আনসার ও ভিডিপি সদস্য ৪ হাজার ৩৬৭ জন এবং আইনি হেফাজতে থাকা ভোটার ৩ হাজার ৬৭৫ জন। পোস্টাল ভোটের নিবন্ধন প্রক্রিয়া আগামী বুধবার (৩১ ডিসেম্বর) শেষ হওয়ার কথা রয়েছে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন