ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। কাজ করেছেন সিনেমার পর্দাতেও। এবার নতুন এক মিশনে নামছেন তিনি।ব্যতিক্রমী চরিত্রে নতুন একটি ওয়েব ফিল্মের কাজ শুরু করেছেন ভাবনা। এটি পরিচালনা করছেন সুমন ধর। ডার্ক ওয়েব ফিল্মটি নির্মাণ হচ্ছে ওটিটি প্ল্যাটফরম আইস্ক্রিনের জন্য। বেশ কিছুদিন ধরেই এর শুটিং চলছে ধামরাইয়ে। এটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। ওয়েব ফিল্মটি প্রসঙ্গে ভাবনা বলেন, এটি বেশ আলাদা গল্পের একটি ওয়েব ফিল্ম। আমি যে চরিত্রে অভিনয় করছি, সেটিও বেশ চমৎকার। আমার বিশ্বাস, খুব ভালো লাগবে দর্শকদের।অভিনেত্রী আশনা হাবিব ভাবনা ছোট পর্দা থেকে শুরু করে বড় পর্দায় নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন।
আরো পড়ুন , শেষ ভালো ফারিয়ার
টিভি নাটক 'নট আউট'-এর মাধ্যমে অভিনয় জগতে পা রাখেন তিনি।সম্প্রতি অভিনেত্রীর এক পোস্ট ঘিরে বেশ আলোচনা হচ্ছে। যদিও ভাবনা সরাসরি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা ঘটনা উল্লেখ করেননি, তবে তার এই পোস্টে একজন প্রতারক পুরুষ এবং তার বিশ্বাসঘাতকতার বিষয় নিয়ে কথা বলেছেন।নিজের পোস্টে আল্লাহ্র প্রতি তার বিশ্বাসের কথা তুলে ধরেছেন ভাবনা। তিনি লিখেছেন, ‘একজন প্রতারক পুরুষ তার বিশ্বাসঘাতকতা গোপন রাখে, কিন্তু আল্লাহ্ তা প্রকাশ করে দেন সেই নারীকে রক্ষা করার জন্য যাকে সে কষ্ট দিচ্ছে। কারণ আল্লাহ্ এমন সব কিছু দেখেন যা সে দেখতে পায় না।’
বিষয় : সিনেমা মিশন ব্যতিক্রমী

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন