দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বুধবার, ২৪ ডিসেম্বর ২০২৫

টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন

টেলিযোগাযোগ

অবশেষে নতুন টেলিকম যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ–২০২৫-এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সরকার জানিয়েছে, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে আধুনিকীকরণ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ, ৫জি ও ক্লাউড সেবার প্রসার, ইন্টারনেট শাটডাউনের ওপর বিধিনিষেধ আরোপ এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে এ খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যুগোপযোগী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।  

আরো পড়ুন , রাষ্ট্রীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের বৈঠক

সরকারি সূত্র জানিয়েছে, অধ্যাদেশটির খসড়া জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। খাত সংশ্লিষ্টরা আশা করছেন, এটি কার্যকর হলে বিদ্যমান আইন ও নীতির বেশ কিছু মৌলিক পরিবর্তন আসবে।এর আগে প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ–২০২৫ তিনবার উপদেষ্টা পরিষদ থেকে ফেরত পাঠানো হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি ছিল এক নম্বর এজেন্ডা। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আপত্তির কারণে কিছু মতামত সংযুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ ফেরত পাঠায় । 

বিষয় : বিধিনিষেধ অনুমোদন টেলিকম

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫-এর চূড়ান্ত অনুমোদন

প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

featured Image

অবশেষে নতুন টেলিকম যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ–২০২৫-এ চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে উপদেষ্টা পরিষদের বৈঠকে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে এই অনুমোদন দেওয়া হয়। সরকার জানিয়েছে, নতুন এই অধ্যাদেশের মাধ্যমে টেলিযোগাযোগ খাতকে আধুনিকীকরণ, লাইসেন্সিং প্রক্রিয়া সহজীকরণ, ৫জি ও ক্লাউড সেবার প্রসার, ইন্টারনেট শাটডাউনের ওপর বিধিনিষেধ আরোপ এবং ডিজিটাল অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। একই সঙ্গে এ খাতে নতুন বিনিয়োগ আকর্ষণ, স্বচ্ছতা বৃদ্ধি এবং প্রযুক্তির সঙ্গে সামঞ্জস্য রেখে একটি যুগোপযোগী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তোলার কথা বলা হয়েছে।  

আরো পড়ুন , রাষ্ট্রীয় বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে উপদেষ্টা পরিষদের বৈঠক

সরকারি সূত্র জানিয়েছে, অধ্যাদেশটির খসড়া জনসাধারণের মতামতের জন্য প্রকাশ করা হয়েছে। খাত সংশ্লিষ্টরা আশা করছেন, এটি কার্যকর হলে বিদ্যমান আইন ও নীতির বেশ কিছু মৌলিক পরিবর্তন আসবে।এর আগে প্রস্তাবিত টেলিযোগাযোগ অধ্যাদেশ–২০২৫ তিনবার উপদেষ্টা পরিষদ থেকে ফেরত পাঠানো হয়েছিল। সর্বশেষ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এটি ছিল এক নম্বর এজেন্ডা। তবে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)-এর আপত্তির কারণে কিছু মতামত সংযুক্ত করে মন্ত্রিপরিষদ বিভাগ ফেরত পাঠায় । 

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত