দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২২ ডিসেম্বর ২০২৫

মঙ্গলবার ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন

নির্বাচন কমিশন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী বুধবার দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেটি একদিন এগিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) করা হয়েছে।সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ।

আরো পড়ুন , আজ সোমবার কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

 জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২), অনুষ্ঠিত হবে।চিঠিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ব্রিফিং-এ প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিং-এ উপস্থিত থাকবেন।

বিষয় : বৈঠক ডিসি এসপি কমিশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

মঙ্গলবার ডিসি ও এসপিদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন

প্রকাশের তারিখ : ২২ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আগামী বুধবার দেশের সব জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারদের (এসপি) সঙ্গে বৈঠক করার কথা ছিল নির্বাচন কমিশনের (ইসি)। সেটি একদিন এগিয়ে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) করা হয়েছে।সম্প্রতি ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত এ সংক্রান্ত চিঠি থেকে এসব তথ্য জানা যায়।এতে বলা হয়েছে, জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, উপমহাপুলিশ পরিদর্শক, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ।

আরো পড়ুন , আজ সোমবার কর্মসূচি ঘোষণা করবে ইনকিলাব মঞ্চ

 জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সিনিয়র জেলা/জেলা নির্বাচন কর্মকর্তাদের সাথে অনুষ্ঠেয় নির্বাচন ব্যবস্থাপনা বিষয়ক ব্রিফিং বুধবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার পরিবর্তে মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সকাল ১০টায় নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটরিয়াম (বেইজমেন্ট-২), অনুষ্ঠিত হবে।চিঠিতে আরো বলা হয়, নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবের সভাপতিত্বে ব্রিফিং-এ প্রধান নির্বাচন কমিশনার প্রধান অতিথি এবং নির্বাচন কমিশনারগণ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এবং মহাপুলিশ পরিদর্শক ব্রিফিং-এ উপস্থিত থাকবেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত