হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলতে নেমেছিল বাংলাদেশের যুবারা। আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) বৃষ্টি-বিঘ্নিত সেমিফাইনালে জিতলে সেই সুযোগও থাকত। তবে পাকিস্তানের কাছে ৮ উইকেটে হারায় শিরোপা আর ধরে রাখা হলো না ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। দুবাইয়ের সেভেনস স্টেডিয়ামে ১২২ রান তাড়া করতে নেমে ৬৩ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় পাকিস্তান। বাংলাদেশ প্রথম ওভারে উইকেট উদযাপনে মাতলেও শেষে আনন্দটা মাটি করে দেন সমির মিনহাস। ৬৯ রানের ইনিংস খেলে বাংলাদেশের ফাইনালে যাওয়ার আশা ধুলোয় মিশিয়ে দেন পাকিস্তানের ওপেনার।
বৃষ্টির কারণে ২৭ ওভারে নেমে আসে ম্যাচে অবশ্য লক্ষ্যটা বড় দিতে পারেনি বাংলাদেশ। ব্যাটিং-ব্যর্থতায় ১২১ রানে অলআউট হয় অধিনায়ক আজিজুল হাকিম তামিমের দল।
আরও পড়ুন, দুই মহাদেশের চ্যাম্পিয়ন মুখোমুখি
ব্যাটিং অর্ডার এতটাই ভঙ্গুর ছিল যে, বাংলাদেশের মাত্র তিন ব্যাটার দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পেরেছেন। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে সামিউন বশির ৩৩ রানের ইনিংস না খেললে এই স্কোরটাও পেত না বাংলাদেশ। অন্যদিকে ওপেনার রিফাত বেগের ১৪ রানের বিপরীতে ২০ রান করেন অধিনায়ক আজিজুল হাকিম।
বিষয় : হার সেমিফাইনাল

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন