মাঝেমধ্যে লক্ষ্য করা যায়, বেশ কিছুদিন চামড়ার জুতা ব্যবহার না করে তুলে রাখলে হঠাৎ করে তা ফেটে যাচ্ছে বা চামড়া শক্ত ও নিষ্প্রাণ হয়ে পড়ছে। মূলত, চামড়া একটি প্রাকৃতিক উপাদান। নিয়মিত যত্ন না পেলে তার স্বাভাবিক তেল ও আর্দ্রতা নষ্ট হয়ে যায়। যার ফলে ফাটল ধরার সমস্যা দেখা দেয়।
দীর্ঘদিন না পরলে চামড়ার জুতা ফেটে যায় কেন
চামড়ার মধ্যে প্রাকৃতিক তেল থাকে, যা জুতার নমনীয়তা বজায় রাখে। দীর্ঘদিন ব্যবহার না করলে এবং হাওয়া না পেলে এই তেল শুকিয়ে যেতে শুরু করে। আবার অতিরিক্ত শুষ্ক বা খুব আর্দ্র পরিবেশেও চামড়া ক্ষতিগ্রস্ত হয়। ধুলা জমে থাকলেও চামড়ার ওপরের স্তর দুর্বল হয়ে পড়ে, ফলে সহজেই ফাটল ধরে।
চামড়ার জুতার যত্ন নেবেন কিভাবে
পরিষ্কার রাখুন : জুতা তুলে রাখার আগে অবশ্যই পরিষ্কার করুন। নরম কাপড় দিয়ে ধুলা মুছে নিন। প্রয়োজনে হালকা ভেজা কাপড় ব্যবহার করতে পারেন, তবে পরে অবশ্যই শুকিয়ে নেবেন। ভেজা অবস্থায় কখনো জুতা তুলে রাখবেন না।
আরো পড়ুন dailysdigantabd.com/post/%E0%A6%95%E0%A6%9A%E0%A6%95%E0%A6%9A%E0%A7%87%2C-%E0%A6%B8%E0%A7%81%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%A6%E0%A7%81-%E0%A6%93-%E0%A6%AA%E0%A7%81%E0%A6%B7%E0%A7%8D%E0%A6%9F%E0%A6%BF%E0%A6%97%E0%A7%81%E0%A6%A3%E0%A7%87-%E0%A6%AD/
নিয়মিত কন্ডিশনিং : মাসে অন্তত একবার লেদার কন্ডিশনার বা ভালো মানের সু-পলিশ ব্যবহার করুন। এতে চামড়ার হারানো তেল ফিরে আসে এবং ফেটে যাওয়ার ঝুঁকি কমে।
সঠিকভাবে সংরক্ষণ : চামড়ার জুতা কখনো প্লাস্টিকের ব্যাগে মুড়ে রাখবেন না। এতে হাওয়া চলাচল বন্ধ হয়ে যায়। বরং তুলা বা কাপড়ের সু-ব্যাগ ব্যবহার করুন।
সম্ভব হলে জুতার ভেতরে সু-ট্রি বা কাগজ ভরে রাখুন, যাতে আকার ঠিক থাকে।
আর্দ্রতা নিয়ন্ত্রণ : খুব স্যাঁতসেঁতে জায়গায় জুতা রাখলে ছত্রাক ধরতে পারে, আবার খুব শুকনা জায়গায় রাখলে চামড়া ফেটে যায়। তাই আলমারি বা শেলফে জুতা রাখার সময় মাঝে মাঝে সিলিকা জেল বা নিমপাতা রাখতে পারেন।
আরো পড়ুন dailysdigantabd.com/post/%E0%A6%B6%E0%A7%80%E0%A6%A4%E0%A7%87-%E0%A6%90%E0%A6%A4%E0%A6%BF%E0%A6%B9%E0%A7%8D%E0%A6%AF%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B9%E0%A7%80-%E0%A6%96%E0%A6%BE%E0%A6%AC%E0%A6%BE%E0%A6%B0%2C-%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%B2%E0%A7%8B-%E0%A6%A5%E0%A6%BE/
চিনি-গুড়ের পরিবর্তে চায়ে মেশাতে পারেন যে জিনিস
রোদ-হাওয়া লাগান : দীর্ঘদিন না পরলেও মাসে একবার জুতা বের করে রাখুন। তবে কড়া রোদে নয়, এতে চামড়া শক্ত হয়ে যেতে পারে। হাওয়া-রোদ লাগলে চামড়ার জুতা ভালো থাকে।
সূত্র : এই সময়
আপনার মতামত লিখুন