দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

হাদির নিরাপত্তা দাবিতে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ শুরু

সমাবেশ শুরু

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সমাবেশ শুরুর আগেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর থেকেই সমাবেশস্থলে প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা যায়। মঞ্চ গোছানোর কাজ ও চেয়ার সাজানোর মধ্য দিয়ে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

বিভিন্ন সংগঠনের কর্মীদের ব্যস্ততায় ধীরে ধীরে শহীদ মিনার চত্বর একটি প্রতিবাদী জমায়েতে রূপ নেয়।এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা একের পর এক প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে তারা বলেন, ‘আমরা সবাই হাদি হবো, ভুলের মুখে কথা বলব’ এবং ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’। ‘এক হাদি রক্ত দেবে, লক্ষ হাদিস জন্ম নেবে’। পাশাপাশি শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবি তোলেন।

সমাবেশ শুরুর আগে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সেখানে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়। গান ও কবিতার মাধ্যমে বক্তারা সহিংস রাজনীতির বিপক্ষে কণ্ঠ তুলে ধরেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার আহ্বান জানান।সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের অনেকেই শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি তোলেন। অংশগ্রহণকারীদের বক্তব্যে বারবার উঠে আসে—রাজনৈতিক মতপ্রকাশে সহিংসতার কোনো জায়গা নেই।

বিষয় : সমাবেশ নিরাপত্তা মুখপাত্র

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাদির নিরাপত্তা দাবিতে সর্বদলীয় প্রতিবাদ সমাবেশ শুরু

প্রকাশের তারিখ : ১৫ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার প্রতিবাদে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে শুরু হয়েছে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’। সোমবার (১৫ ডিসেম্বর) বিকাল ৩টায় আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন। সমাবেশ শুরুর আগেই শহীদ মিনার এলাকায় নেতাকর্মীদের উপস্থিতি বাড়তে থাকে। দুপুরের পর থেকেই সমাবেশস্থলে প্রস্তুতির তৎপরতা লক্ষ্য করা যায়। মঞ্চ গোছানোর কাজ ও চেয়ার সাজানোর মধ্য দিয়ে আয়োজনের প্রস্তুতি সম্পন্ন করা হয়।

বিভিন্ন সংগঠনের কর্মীদের ব্যস্ততায় ধীরে ধীরে শহীদ মিনার চত্বর একটি প্রতিবাদী জমায়েতে রূপ নেয়।এ সময় সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীরা একের পর এক প্রতিবাদী স্লোগান দিতে থাকেন। স্লোগানে স্লোগানে তারা বলেন, ‘আমরা সবাই হাদি হবো, ভুলের মুখে কথা বলব’ এবং ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’। ‘এক হাদি রক্ত দেবে, লক্ষ হাদিস জন্ম নেবে’। পাশাপাশি শরীফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার ন্যায়বিচারের দাবিতে বিভিন্ন স্লোগানে তারা ক্ষোভ প্রকাশ করেন এবং হামলাকারীদের দ্রুত বিচারের দাবি তোলেন।

সমাবেশ শুরুর আগে মঞ্চে গান ও কবিতা আবৃত্তির আয়োজন করা হয়। সেখানে শরিফ ওসমান হাদির ওপর হামলার ঘটনার প্রতিবাদ জানানো হয় এবং গণতান্ত্রিক রাজনীতিতে সহিংসতার বিরুদ্ধে অবস্থান তুলে ধরা হয়। গান ও কবিতার মাধ্যমে বক্তারা সহিংস রাজনীতির বিপক্ষে কণ্ঠ তুলে ধরেন এবং শান্তিপূর্ণ রাজনৈতিক চর্চার আহ্বান জানান।সমাবেশস্থলে উপস্থিত নেতাকর্মীদের অনেকেই শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনার তীব্র নিন্দা জানান। তারা এই হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত বিচারের দাবি তোলেন। অংশগ্রহণকারীদের বক্তব্যে বারবার উঠে আসে—রাজনৈতিক মতপ্রকাশে সহিংসতার কোনো জায়গা নেই।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত