দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

আজ বিকেলে প্রধান বিচারপতি শেষ ভাষণ দিবেন

প্রধান বিচারপতি

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ী বক্তব্য রাখবেন।প্রধান বিচারপতি আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন।ড. সৈয়দ রেফাত আহমেদ প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রথম জাতীয় নারী অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সন্তান।

বিষয় : বিচারপতি ভাষণ বিদায়ী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

আজ বিকেলে প্রধান বিচারপতি শেষ ভাষণ দিবেন

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

দেশের জেলা আদালতসমূহে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগীয় কর্মকর্তাদের উদ্দেশে আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।সুপ্রিম কোর্ট প্রশাসন জানিয়েছে, ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে বিদায়ী বক্তব্য রাখবেন।প্রধান বিচারপতি আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাবেন। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে, ১৯৮৬ সালে হাইকোর্টে আইনজীবী হিসেবে যোগ দেন। ২০০৩ সালের ২৭ এপ্রিল হাইকোর্টের অতিরিক্ত বিচারক হন এবং ২০০৫ সালে স্থায়ী বিচারপতি পদে উন্নীত হন।ড. সৈয়দ রেফাত আহমেদ প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ ও ভাষাসৈনিক ও একুশে পদকপ্রাপ্ত প্রথম জাতীয় নারী অধ্যাপক ড. সুফিয়া আহমেদের সন্তান।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত