দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১৪ ডিসেম্বর ২০২৫

দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিক্ষোভে জনসমুদ্র

দেশজুড়ে উত্তাল

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনায় ক্ষোভ-বিক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতি। বিভিন্ন দলের নেতারা এ ঘটনায় সভাসমাবেশ করে তাদের প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।হাদির ওপর হামলার প্রতিবাদে গতকাল নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, ঢাকা-৮ আসনে স্বতন্ত্র সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে ঢাকা মেডিকেলে দেখতে গেলে যারা মব সৃষ্টি করেছে, তারা হাদির মৃত্যু কামনা করেছিল। হাদির ওপর বর্বরোচিত এ হামলা গণতন্ত্রের ওপর আঘাত। এ আঘাতকে প্রতিহত করতে হবে। অপশক্তির কালো হাত ভেঙে দিতে হবে।

ওসমান হাদির ওপর হামলার ঘটনাকে ‘পরিকল্পিত’ দাবি করে মির্জা আব্বাস বলেন, হাদির ওপর হামলার কয়েক ঘণ্টা আগে একটি বাড়ির ইট খোলার ঘোষণা দেওয়া হয়েছিল। তারা চেয়েছিল হাদি মারা যাক। তার ওপর হামলায় আমি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। হাদির ওপর হামলার পর তাকে দেখতে হাসপাতালে গেলে আক্রমণাত্মক স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ সমাবেশে বক্তৃতায় হামলাকারীদের পরিচয় নিয়ে বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, হাসপাতালে যারা মব সৃষ্টি করেছিল, তারা হাদির সমর্থক নয়, তারা বিশেষ রাজনৈতিক দলের লোক। এ দলটি সব সময় ষড়যন্ত্র করে এসেছে। আমার নির্দেশনা পেলে, তাদের তুলাধোনা করত আমাদের ছেলেরা। মুসলমানের লেবাসধারীরা হাদির মৃত্যু কামনা করছে।

সমাবেশে বিএনপির অন্য শীর্ষস্থানীয় নেতারাও বক্তব্য রাখেন। বক্তারা অবিলম্বে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তার ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানান।গতকাল সকালে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক কর্মসূচির আলোচনা সভায় বক্তৃতায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ড. ইউনূসের অন্তর্বর্তী সরকার তো নিরপেক্ষ সরকার। এই সময়ে এত সন্ত্রাসীর উত্থান কেন ঘটবে? আজ পাড়া-মহল্লায় এত সন্ত্রাসী-এটা কীসের জন্য? সাধারণ মানুষকে ভাবিয়ে তুলছে। মানুষ নানাভাবে নানান কথা বলছে। কোথা থেকে এত সন্ত্রাসী রাজত্ব করছে? এখন তো আরও শান্তিপূর্ণ সময়ের মধ্যে সাধারণ মানুষের বসবাস করার কথা।

বিষয় : বিক্ষোভ জনসমুদ্র দেশজুড়ে

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশজুড়ে উত্তাল পরিস্থিতি বিক্ষোভে জনসমুদ্র

প্রকাশের তারিখ : ১৪ ডিসেম্বর ২০২৫

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত