দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫

হাদিকে দেখতে এভারকেয়ারে গেলেন তিন উপদেষ্টা

সংগৃহীত ছবি

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দেখা করে হাদির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তারা।

প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাসপাতালে পৌঁছান। এর কিছুক্ষণ পর হাসপাতালে আসেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে, হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্‌বিগ্ন ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বিষয় : উপদেষ্টা ঢাকা-৮ হাদিক

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

সোমবার, ১৫ জুন ২০২৬

হাদিকে দেখতে এভারকেয়ারে গেলেন তিন উপদেষ্টা

প্রকাশের তারিখ : ১৩ ডিসেম্বর ২০২৫

featured Image

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে দেখতে গিয়েছেন অন্তর্বর্তী সরকারের তিন উপদেষ্টা। শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে দেখা করে হাদির অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন তারা।

প্রথমে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান হাসপাতালে পৌঁছান। এর কিছুক্ষণ পর হাসপাতালে আসেন গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান। এদিকে, হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

ফোনালাপে প্রধান উপদেষ্টা বলেন, ওসমান হাদির ওপর হামলার ঘটনায় উপদেষ্টা পরিষদ গভীরভাবে উদ্‌বিগ্ন ও ব্যথিত। সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতার নিশ্চয়তা দিয়ে ওসমান হাদির ভাইকে প্রধান উপদেষ্টা বলেন, আমি কয়েকজন উপদেষ্টাসহ পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে একটি জরুরি বৈঠক করেছি। হামলার সঙ্গে জড়িতদের দ্রুততম সময়ে গ্রেপ্তার করতে বৈঠক থেকে নির্দেশনা দেওয়া হয়েছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত