দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ১১ জানুয়ারি ২০২৬

হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস আইজিপির

পুলিশের আইজিপি বাহারুল আলম

শহীদ শরিফ ওসমান হাদির মৃত্যু সারা জাতিকে উদ্বেলিত করেছে বলে মন্তব্য করেছেন পুলিশের আইজিপি বাহারুল আলম।দুপুরে রংপুর মেট্রোপলিটন পুলিশ, জেলার বিভিন্ন ইউনিটের পুলিশ অফিসার ও সদস্যদের সঙ্গে একটি বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ শেষে তিনি এ মন্তব্য করেন। তিনি সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এ সময় তার সঙ্গে ছিলেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম, মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী, রংপুর পুলিশ সুপার মারুফাত হোসাইন প্রমুখ। গ্রেফতার করলে যদি থানা ঘেরাও করে বসে থাকেন তাহলে আমার অথরোটি কোথায়? যদি অন্যায় করি তাহলে ধরেন আমাকে। কিন্তু ন্যায় কাজটা আমাকে করতে দেন।বিভিন্ন মামলার প্রসঙ্গে পুলিশের আইজিপি বলেন, বৈষম্যবিরোধী আন্দোলন থেকে উদ্ভুত মামলায় অনেক নাম দেওয়া হয়েছে। যাদের অনেকেই ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না। তাদের আমরা রিলিফ দেওয়ার চেষ্টা করছি। সব থেকে বড় যেটা বিষয় সেটা হলো আপনাদের দেশবাসীর সমর্থন চাই। এ পুলিশ তাদের মনোবলকে আপনারা সমর্থন দিয়ে উঁচু রাখবেন।

আরো পড়ুন , পে-স্কেল নয়, নতুন মডেলে বেতন নির্ধারণের পরিকল্পনা সরকারের

পুলিশের খোয়া যাওয়া অস্ত্র সম্পর্কে সাংবাদিকরা প্রশ্ন করলে তিনি পুলিশের খোয়া যাওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারের প্রশ্নে আইজিপি বলেন, পুলিশের খোয়া গেছে ৫ হাজার ৫০০টির বেশি অস্ত্র। এর মধ্যে এখনো ১ হাজার ৩৩০টি অস্ত্র উদ্ধার করা সম্ভব হয়নি। সব অস্ত্রই আমরা উদ্ধার করতে পারছি না। একটা দুইটা করে উদ্ধার হচ্ছে। এ সময়ের মধ্যে যে এটা আমরা  পুরোটা উদ্ধার করে ফেলতে পারব বলে চেষ্টা চালাচ্ছি। সেটা হয়তো বা সম্ভব হবে না। এর বাইরেও অনেক অবৈধ অস্ত্র আসছে। সেগুলোও উদ্ধার করা হচ্ছে। গত ১৩ ডিসেম্বর থেকে আজ (১০ জানুয়ারি) পর্যন্ত ২৫১টি দেশি-বিদেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটু একটু করে হচ্ছে। আপনাদের কাছ থেকেও অনেক খবর পেয়ে আমরা সেটা করছি। এটা অব্যাহত থাকবে।ডেভিল হাট-২ অপারেশনে বাধা পাওয়ার প্রসঙ্গ টেনে আইজিপি বলেন, আমরা ১৩ ডিসেম্বর থেকে অপারেশন ডেভিল হান্ট- ফেজ টু শুরু করেছি। এ ব্যাপারে আমাদের অনেক সমালোচনাও আছে। অনেক রাজনৈতিক নেতা, অনেক প্রার্থী তারা বলছেন- আপনার পুলিশ আমার কর্মীকে অ্যারেস্ট করেছে। আমি নির্বাচনে কাজ করতে পারছি না। আমরা চেষ্ট করছি যতটা সম্ভব অবজেকটিভিলি কাজ করতে।

বিষয় : আইজিপি বিচার হাদির মৃত্যু

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করার আশ্বাস আইজিপির

প্রকাশের তারিখ : ১১ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত