দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

হাদি হত্যাকাণ্ডে কেউ ছাড় পাবে না : ডিএমপি কমিশনার

ডিএমপি কমিশনার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার পেছনে মূলে যারা জড়িত, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, ‘এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকে জড়িত থাকার কথা। আমরা এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছি। হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তা উদঘাটনে জোর চেষ্টা চালাচ্ছি।হত্যাকাণ্ডের পেছনে-মূলে যারা রয়েছেন, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচিত করে দেবো।

আরো পড়ুন  , শীতের দাপট বাড়ছে দেশজুড়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

 ‘হাদিকে গুলির ঘটনায় যে দুটি পিস্তল ব্যবহার করা হয়, সে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল দুটি সায়েন্টিফিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।’এ হত্যাকাণ্ডে অনেক টাকা ব্যয় করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছি।’তিনি আরও বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।’হাদির হত্যার বিচার দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

বিষয় : ডিএমপি হাদি হত্যা উন্মোচন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

হাদি হত্যাকাণ্ডে কেউ ছাড় পাবে না : ডিএমপি কমিশনার

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার পেছনে মূলে যারা জড়িত, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।শনিবার (২৭ ডিসেম্বর) রাতে রাজধানীর শাহবাগে ইনকিলাব মঞ্চের অবস্থান কর্মসূচিতে গিয়ে তিনি এ কথা বলেন।ডিএমপি কমিশনার বলেন, ‘এটি একটি রহস্যজনক হত্যাকাণ্ড। এর পেছনে অনেকে জড়িত থাকার কথা। আমরা এ পর্যন্ত ১০ জনকে গ্রেফতার করেছি। হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তা উদঘাটনে জোর চেষ্টা চালাচ্ছি।হত্যাকাণ্ডের পেছনে-মূলে যারা রয়েছেন, তাদের প্রত্যেকের নাম-ঠিকানা উন্মোচিত করে দেবো।

আরো পড়ুন  , শীতের দাপট বাড়ছে দেশজুড়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

 ‘হাদিকে গুলির ঘটনায় যে দুটি পিস্তল ব্যবহার করা হয়, সে দুটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল দুটি সায়েন্টিফিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়েছে। যে মোটরসাইকেল ব্যবহার করা হয়েছে সেটি ডিবি পুলিশ উদ্ধার করেছে।’এ হত্যাকাণ্ডে অনেক টাকা ব্যয় করা হয়েছে উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমরা ২১৮ কোটি টাকার সই করা চেক উদ্ধার করেছি।’তিনি আরও বলেন, ‘আগামী ১০ দিনের মধ্যে অর্থাৎ ৭ জানুয়ারির মধ্যে মামলার চার্জশিট দেওয়া হবে।’হাদির হত্যার বিচার দাবিতে শনিবার দ্বিতীয় দিনের মতো শাহবাগে অবরোধ কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত