প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে) খোদা বকশ চৌধুরী পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রাষ্ট্রপতি গ্রহণ করেছেন। বুধবার (২৪ ডিসেম্বর) এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ একটি প্রজ্ঞাপন জারি করেছে। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ।
তবে কী কারণে তিনি পদত্যাগ করেছেন তা জানা যায়নি। ধারণা করা হচ্ছে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে সংগঠনটির দাবির মুখেই তিনি পদত্যাগ করেন। গত বছরের ১০ নভেম্বর খোদা বকশ চৌধুরীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। তিনি সাবেক আইজিপি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
আরও পড়ুন, বাংলাদেশ-মালদ্বীপের মধ্যে উচ্চ-স্তরের দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত
এদিকে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (২৪ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। নির্দেশনা বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ।
আরও পড়ুন, ইন্টারনেট বন্ধ নিষিদ্ধ
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি ছিলেন আলী রীয়াজ। পরে তাকে উপদেষ্টা পদমর্যাদায় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে নিয়োগ দেওয়া হয়। আলী রীয়াজ ২০০২ সালে যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটিতে অধ্যাপক হিসেবে যোগ দেন। এই বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও সরকার বিভাগের ডিস্টিংগুইশড অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন