বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গতকাল থেকে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন শুরু হয়েছে। আগামীকাল পর্যন্ত এই শোক পালন করা হবে।রাষ্ট্রীয় শোক কর্মসূচির অংশ হিসেবে দেশের সব সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে। একই সঙ্গে বিদেশে অবস্থিত বাংলাদেশের সব মিশনেও জাতীয় পতাকা অর্ধনমিত রয়েছে।এ উপলক্ষে গতকাল রাষ্ট্রীয়ভাবে এক দিনের ছুটিও পালন করা হয়। তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর বিদায়ে শোকের ছায়া নেমে এসেছে সারা দেশে।
আরো পড়ুন, ভিসার জন্য বিশেষ অ্যাপয়েন্টমেন্ট অনুরোধ নয়: জার্মান দূতাবাস
নেতা-কর্মীদের কান্না, মানুষের নীরবতা আর ভারী বাতাসে যেন স্তব্ধ হয়ে আছে দেশ। পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে গণপরিবহন সবখানেই আলোচনার কেন্দ্রবিন্দু একটিই নাম, ‘বেগম খালেদা জিয়া’।স্মৃতিচারণ আর বেদনার কণ্ঠে আফসোস শোনা যাচ্ছে সর্বত্র। ধর্ম, দল-মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বলছেন, বেগম খালেদা জিয়ার মৃত্যু রাষ্ট্র ও রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি। দীর্ঘদিন যাঁর কণ্ঠে উচ্চারিত হয়েছে ঐক্য ও গণতন্ত্রের কথা, তাঁর বিদায়ে গণতন্ত্রকামী মানুষ গভীর শোক প্রকাশ করছেন। বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আগামীকাল শুক্রবার দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
বিষয় : রাষ্ট্রীয় শোক তিন দিন শোক কর্মসূচি

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন