দৈনিক সংবাদ দিগন্ত

তিন দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

দেশের আট বিভাগের বিভিন্ন অঞ্চলে আগামী তিন দিন বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ। একই সঙ্গে শনিবার দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছেন আবহাওয়াবিদ ওমর ফারুক।আবহাওয়া অধিদপ্তর বলছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু এলাকায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে।আরও  পড়ুন, রাষ্ট্রপতির শপথের দিনই মন্ত্রিসভায় যুক্ত হচ্ছেন চার নতুন সদস্যআবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবার থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। এ সময় মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, শুক্রবার ও রোববার তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে শনিবার দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় আছে।এদিকে ভারতের মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে একটি সুস্পষ্ট লঘুচাপ। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে।ফলে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

তিন দিন বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা