দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : বৃহস্পতিবার, ০১ জানুয়ারি ২০২৬

এনআইডি সংশোধন ও বিভিন্ন সেবার ফি বাড়াল নির্বাচন কমিশন

রোহিঙ্গা ক্যাম্পে মার্কিন বিশেষ দূত সার্জিও গোর, মানবিক সহায়তা বাড়ানোর আহ্বান বাংলাদেশের

সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, কোথাও কোথাও অতিভারি বর্ষণের আশঙ্কা

স্ক্রিনের আড়ালে ‘ভয়ংকর বহুরূপী’ ফাঁদ: অনলাইন প্রতারণায় সর্বস্বান্ত হাজারো মানুষ

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের জন্য বড় সুখবর, আসছে ‘এক পদ, এক বেতন’

ডিএসসিসির ৪ হাজার ৪ কোটি টাকার বাজেট ঘোষণা, কর না বাড়িয়ে রাজস্ব বৃদ্ধির পরিকল্পনা

শাপলা চত্বর মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী কারাগারে, ট্রাইব্যুনালের নির্দেশ

নিম্নচাপের প্রভাবে টানা পাঁচ দিনের বৃষ্টির আভাস

রাষ্ট্রপতি, সেনা প্রধান ও তারেক রহমানের খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

তারেক রহমানের খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপি। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো

প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকেও ফুল দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা

আরও পড়ুন, খালেদা জিয়ার জানাজায় জনতার সঙ্গে পাকিস্তানের স্পিকার

এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।

বিষয় : উপদেষ্টা শ্রদ্ধা প্রধানমন্ত্রী

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

রাষ্ট্রপতি, সেনা প্রধান ও তারেক রহমানের খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশের তারিখ : ০১ জানুয়ারি ২০২৬

featured Image

বিএনপি চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, উপদেষ্টা পরিষদের সদস্য, তিন বাহিনীর প্রধান এবং বিএনপি। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে জিয়া উদ্যানে রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

ফুল দিয়ে শ্রদ্ধা জানানো

প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পক্ষ থেকে খালেদা জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষ থেকে ফুল দেওয়া হয়। পরে উপদেষ্টা পরিষদের সদস্যরা পর্যায়ক্রমে শ্রদ্ধা জানান। বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির পক্ষ থেকে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান মরহুমা নেত্রীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এরপর সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর পক্ষ থেকে পৃথকভাবে শ্রদ্ধা জানানো হয়। একই সঙ্গে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পক্ষ থেকেও ফুল দেওয়া হয়। শ্রদ্ধা নিবেদন শেষে তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রীয় সালাম প্রদান করা হয়। পরে মরহুমা খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

খালেদা জিয়ার দাফন সম্পন্ন হওয়ার পর একে একে ফুল দিয়ে শ্রদ্ধা

আরও পড়ুন, খালেদা জিয়ার জানাজায় জনতার সঙ্গে পাকিস্তানের স্পিকার

এর আগে বিকেল ৩টায় মানিক মিয়া অ্যাভিনিউয়ে সাবেক এ প্রধানমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ অংশ নেন। সেখানে খালেদা জিয়ার পুত্র বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার মায়ের জন্য সবার কাছে দোয়া চান। দীর্ঘদিন অসুস্থ থাকার পর মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত