দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫

বিদেশি গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে প্রকাশিত

গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যু প্রকাশিত

আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে শুরু করে আল জাজিরা ও অন্যান্য গণমাধ্যমলোতেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রধান শিরোনামে উঠে এসেছে।বিবিসি তাদের খবরে বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। তারা জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেসবুকে ঘোষণা করেছে, ‘আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।’

 আরো পড়ুন , খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

এতে আরও বলা হয়, সোমবার রাতে চিকিৎসকরা বলেছিলেন যে, বেগম জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু তার বয়স এবং সামগ্রিকভাবে খারাপ স্বাস্থ্যের কারণে একই সময়ে একাধিক চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল না।’‘তার শেষ দিনগুলোতে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন, তাকে জাতির জন্য সর্বোচ্চ অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেছিলেন।বেগম জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর গত বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরে আসেন,  

আরো পড়ুন , আবারও স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর জেলে ও গৃহবন্দী ছিলেন, তবুও তিনি এবং তার দল বিএনপি প্রচুর সমর্থন অর্জন করেছে। সংবাদমাধ্যমটি আরও বলছে, বিএনপিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে জয়ের জন্য এগিয়ে থাকা হিসেবে দেখা হচ্ছে। তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬০ বছর বয়সী তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসন থেকে গত সপ্তাহে দেশে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে।
 
বিষয় : গণমাধ্যম মৃত্যু সংবাদ প্রকাশিত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

বিদেশি গণমাধ্যমে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদে প্রকাশিত

প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

featured Image

আপসহীন নেত্রী বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুর খবরটি গুরুত্ব সহকারে প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি থেকে শুরু করে আল জাজিরা ও অন্যান্য গণমাধ্যমলোতেও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রধান শিরোনামে উঠে এসেছে।বিবিসি তাদের খবরে বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন। তারা জানিয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ফেসবুকে ঘোষণা করেছে, ‘আমাদের প্রিয় নেত্রী আর আমাদের মধ্যে নেই। তিনি মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টায় আমাদের ছেড়ে চলে গেছেন।’

 আরো পড়ুন , খালেদা জিয়ার মৃত্যুতে প্রধান উপদেষ্টার গভীর শোক

এতে আরও বলা হয়, সোমবার রাতে চিকিৎসকরা বলেছিলেন যে, বেগম জিয়ার অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’। তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল, কিন্তু তার বয়স এবং সামগ্রিকভাবে খারাপ স্বাস্থ্যের কারণে একই সময়ে একাধিক চিকিৎসা প্রদান করা সম্ভব ছিল না।’‘তার শেষ দিনগুলোতে, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন নেতা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার জন্য জাতির কাছে প্রার্থনা করার আহ্বান জানিয়েছিলেন, তাকে জাতির জন্য সর্বোচ্চ অনুপ্রেরণার উৎস বলে অভিহিত করেছিলেন।বেগম জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ বছর নির্বাসনে থাকার পর গত বৃহস্পতিবারই বাংলাদেশে ফিরে আসেন,  

আরো পড়ুন , আবারও স্থগিত প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর জেলে ও গৃহবন্দী ছিলেন, তবুও তিনি এবং তার দল বিএনপি প্রচুর সমর্থন অর্জন করেছে। সংবাদমাধ্যমটি আরও বলছে, বিএনপিকে ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাওয়া সংসদীয় নির্বাচনে জয়ের জন্য এগিয়ে থাকা হিসেবে দেখা হচ্ছে। তার ছেলে এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ৬০ বছর বয়সী তারেক রহমান প্রায় ১৭ বছর নির্বাসন থেকে গত সপ্তাহে দেশে ফিরেছেন এবং প্রধানমন্ত্রী হওয়ার জন্য তাকে একজন শক্তিশালী প্রার্থী হিসেবে ব্যাপকভাবে দেখা হচ্ছে।
 
দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত