দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শুক্রবার, ১৬ জানুয়ারি ২০২৬

নবম জাতীয় পে-স্কেল: গ্রেড অপরিবর্তিত, বেতন ঘোষণা অপেক্ষমান

নবম জাতীয় পে-স্কেলে গ্রেড অপরিবর্তিত

সরকারি চাকরিজীবীদের বহুল আলোচিত নবম জাতীয় পে-স্কেল নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে পৌঁছেছে পে-কমিশন। দীর্ঘ আলোচনা ও নানা প্রস্তাব পর্যালোচনার পর গ্রেড কাঠামোতে বড় কোনো পরিবর্তনে না যাওয়ার পথেই হাঁটছে কমিশন। প্রশাসনিক জটিলতা ও বাস্তবতা বিবেচনায় আগের মতোই ২০টি গ্রেড বহাল রাখার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত পে-কমিশনের পূর্ণ সভায় গ্রেড সংখ্যা কমানো বা পুনর্গঠনের প্রস্তাব আলোচনায় এলেও শেষ পর্যন্ত তা বাতিল করা হয়। কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, গ্রেড কাঠামো অপরিবর্তিত রেখেই বেতন বৃদ্ধির সুপারিশ করা হবে। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কমিশনের একজন সদস্য বিষয়টি নিশ্চিত করেন।

তবে গ্রেড নিয়ে সিদ্ধান্ত এলেও পুরো বেতন কাঠামো এখনো চূড়ান্ত হয়নি। কারণ সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের হার নির্ধারণে কমিশন সদস্যদের মধ্যে এখনো ঐকমত্য তৈরি হয়নি। ফলে নবম পে-স্কেলের কার্যকর রূপরেখা ঘোষণার বিষয়টি আপাতত ঝুলে থাকছে। সভায় বেতন কাঠামোর পাশাপাশি পেনশন, চিকিৎসা ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা হয়েছে। কিন্তু মূল জটিলতা তৈরি হয়েছে সর্বনিম্ন বেতন কত হবে, তা নিয়ে। কমিশন সদস্যরা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে না পারায় আলোচনার অগ্রগতি থমকে গেছে।

আরও পড়ুন, সৌদিতে থাকা ৬৯ হাজার রোহিঙ্গাকে পাসপোর্ট দিবে বাংলাদেশ

কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২১ জানুয়ারি অনুষ্ঠিতব্য পরবর্তী সভায় সর্বনিম্ন বেতন নির্ধারণের বিষয়টি আবারও আলোচনায় আসবে। এ ছাড়া কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের সঙ্গে আলোচনা করে নীতিগত অনুমোদন বা সবুজ সংকেত নেওয়ার উদ্যোগ নিতে পারেন। এর আগে বেতন বৈষম্য কমানোর লক্ষ্যে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের অনুপাত ১:৮ রাখার প্রস্তাব নিয়েও আলোচনা হয়েছিল। সেই বিষয়টিও এখনো চূড়ান্ত হয়নি।

সব মিলিয়ে, গ্রেড কাঠামো অপরিবর্তিত রাখার সিদ্ধান্তে নবম পে-স্কেল নিয়ে একটি ধাপ এগোলেও, সরকারি চাকরিজীবীদের প্রত্যাশিত নতুন বেতন কাঠামো পেতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে। এখন সবার দৃষ্টি সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতনের চূড়ান্ত ঘোষণার দিকে।

বিষয় : পে-স্কেল পে-কমিশন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নবম জাতীয় পে-স্কেল: গ্রেড অপরিবর্তিত, বেতন ঘোষণা অপেক্ষমান

প্রকাশের তারিখ : ১৬ জানুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত