দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫

নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহন অনুষ্ঠান

জুবায়ের রহমান চৌধুরী

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।আজ রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বিচারপতিরা, তিন বাহিনীর প্রধানরা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন , হাদি হত্যাকাণ্ডে কেউ ছাড় পাবে না : ডিএমপি কমিশনার

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।এর আগে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।’এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

বিষয় : ২৬তম শপথ গ্রহন জুবায়ের রহমান

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহন অনুষ্ঠান

প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন জুবায়ের রহমান চৌধুরী।আজ রবিবার সকাল ১০টা ৩৫ মিনিটের দিকে বঙ্গভবনে তাকে শপথ পড়ান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টামণ্ডলী, বিচারপতিরা, তিন বাহিনীর প্রধানরা, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।

আরো পড়ুন , হাদি হত্যাকাণ্ডে কেউ ছাড় পাবে না : ডিএমপি কমিশনার

মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ এই শপথ অনুষ্ঠানটি পরিচালনা করেন।এর আগে গত ২৩ ডিসেম্বর বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দেন রাষ্ট্রপতি।রাষ্ট্রপতির অনুমোদনক্রমে আইন মন্ত্রণালয়ের সচিব লিয়াকত আলী মোল্লা সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‌‘গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্ট, আপিল বিভাগের বিচারক বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন।’এ নিয়োগ শপথ গ্রহণের তারিখ হতে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত