দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : শনিবার, ০৩ জানুয়ারি ২০২৬

দেশের স্বাধীন নির্বাচন নিশ্চিত বিদেশি চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।(৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত। ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে।

আরো পড়ুন , ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিভ্রাট ঢাকার ফ্লাইট কলকাতায়

 তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।’পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।’ তিনি জানান, অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন—এমন তথ্য থাকলেও তারা নির্দিষ্ট কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। অবস্থান নিশ্চিত হলে ভারত সরকারকে তাদের আটক করার বিষয়ে জানানো হতো।

বিষয় : উদ্যোগ নির্বাচন নিশ্চিত পররাষ্ট্র উপদেষ্টা

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

দেশের স্বাধীন নির্বাচন নিশ্চিত বিদেশি চাপ নেই : পররাষ্ট্র উপদেষ্টা

প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

featured Image

বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সম্পর্ক ভালো উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে বিদেশি কোনো চাপ নেই। সরকার নিজ উদ্যোগেই নির্বাচন আয়োজন করছে এবং নির্ধারিত সময়েই নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর করা হবে।(৩ জানুয়ারি) মুন্সিগঞ্জে সরকারি দপ্তরগুলোর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, ‘আমরা নিজেরাই নির্বাচনের আয়োজন করছি। সময় সংক্ষিপ্ত। ১২ ফেব্রুয়ারি সরকার নির্বাচন করে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব দেবে।

আরো পড়ুন , ঘন কুয়াশার কারণে ফ্লাইট বিভ্রাট ঢাকার ফ্লাইট কলকাতায়

 তাই বহির্বিশ্বের চাপের কোনো বিষয় নেই।’পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, অন্যান্য দেশ বাংলাদেশের সঙ্গে কী ধরনের সম্পর্ক রাখবে, সেটি তাদের নিজস্ব বিষয়। তবে বাংলাদেশের সঙ্গে বহির্বিশ্বের সবারই ভালো সম্পর্ক রয়েছে বলে তিনি উল্লেখ করেন।ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদের দেশে ফেরত আনার বিষয়ে তিনি বলেন, ‘বিচার নিয়ে তাড়াহুড়োর সুযোগ নেই। হত্যাকাণ্ডে জড়িতদের বাংলাদেশে ফেরত আনার চেষ্টা চলছে।’ তিনি জানান, অভিযুক্তরা ভারতে অবস্থান করছেন—এমন তথ্য থাকলেও তারা নির্দিষ্ট কোথায় আছেন, সে বিষয়ে নিশ্চিত তথ্য নেই। অবস্থান নিশ্চিত হলে ভারত সরকারকে তাদের আটক করার বিষয়ে জানানো হতো।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত