ঘন কুয়াশার কারণে জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যরাতে কুয়াশার কারণে অনেক ফ্লাইট দেশের আকাশে চক্কর দেয়।
আরো পড়ুন , খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে বাংলাদেশ হাইকমিশনে ইসহাক দার
প্রায় ডজনখানেক ফ্লাইট ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। এদের মধ্যে মাস্কাট থেকে আগত সালাম এয়ার, বিমানের গুয়াংজু ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট, বিমানের কুয়ালালামপুর ফ্লাইট এবং কাতার এয়ারওয়েজের দোহা ফ্লাইট উল্লেখযোগ্য। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে আসে।
বিষয় : বিমানবন্দর ফ্লাইট ঘন কুয়াশা

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬
ঘন কুয়াশার কারণে জেদ্দা থেকে আগত একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করতে পারেনি। কুয়াশায় রানওয়ে দৃশ্যমান না থাকায় নিরাপত্তাজনিত কারণে ফ্লাইটটি কলকাতায় অবতরণ করেছে।গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। মধ্যরাতে কুয়াশার কারণে অনেক ফ্লাইট দেশের আকাশে চক্কর দেয়।
আরো পড়ুন , খালেদা জিয়ার প্রতি সম্মান জানাতে বাংলাদেশ হাইকমিশনে ইসহাক দার
প্রায় ডজনখানেক ফ্লাইট ২ থেকে ৪ ঘণ্টা বিলম্বে ঢাকায় অবতরণ করেছে। এদের মধ্যে মাস্কাট থেকে আগত সালাম এয়ার, বিমানের গুয়াংজু ফ্লাইট, এয়ার অ্যারাবিয়ার শারজাহ ফ্লাইট, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট, বিমানের কুয়ালালামপুর ফ্লাইট এবং কাতার এয়ারওয়েজের দোহা ফ্লাইট উল্লেখযোগ্য। আবহাওয়া স্বাভাবিক হলে সকাল ৯টার পর থেকে সব ফ্লাইট অপারেশন পুনরায় স্বাভাবিকভাবে শুরু হয়। ডাইভারশন হওয়া ফ্লাইটগুলো কলকাতা থেকে ফিরে আসে।

আপনার মতামত লিখুন