দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬

জবির দ্বিতীয় ক্যাম্পাসে সবুজায়নে ম্যানেজমেন্ট বিভাগের বৃক্ষরোপণ

চাঁদাবাজ কর্মীদের পক্ষে জবি ছাত্রদল সদস্যসচিবের সাফাই, অর্থ লেনদেন স্বীকার অভিযুক্তের

ডেঙ্গু আক্রান্ত জবি শিক্ষার্থীর চিকিৎসার দায়িত্ব নিলেন ছাত্রদলের আহ্বায়ক হিমেল

রাবিতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় জবি প্রেসক্লাবের নিন্দা

জবির নাট্যকলা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে ভারতীয় হাইকমিশনার শ্রী দীনেশ ত্রিবেদী

আগামীকাল জবির ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে আসছেন ইরান ও রাশিয়ার রাষ্ট্রদূত

ফয়জুন্নেসা হলের উন্নয়নে নতুন উদ্যোগ, রাস্তা উদ্বোধন করলেন জবি উপাচার্য

জবিতে ‘ককটেল ও পোস্টার আনার’ ফোনালাপ শুনে ছাত্রলীগ নেতাকে পুলিশে সোপর্দ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের জন্য প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজগুলো টানা পাঁচদিন বন্ধ থাকবে। কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোও পাঁচ দিন বন্ধ থাকবে। আর নির্বাচনের ছুটির মধ্য দিয়ে মাদ্রাসায় রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট অনুষ্ঠিত হবে।

ভোটের আগের দিন বুধবার ও ভোটের দিন বৃহস্পতিবার নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এরপরের দুইদিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। তাই এ চার দিন সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকছে। এরপর ১৫ ফেব্রুয়ারি শিবরাত্রি ব্রত (স্কুল–কলেজের ছুটির তালিকা অনুযায়ী) উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে। ফলে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা পাঁচ দিন বন্ধ থাকছে। এদিকে মাদ্রাসার ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, রোববার (১৫ ফেব্রুয়ারি) থেকে মাদ্রাসাগুলোরতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে। আগামী ২৬ মার্চ পর্যন্ত মাদ্রাসাগুলোতে এ ছুটি চলবে, ক্লাস শুরু হবে ২৯ মার্চ থেকে। 

আরও পড়ুন, যেখানে শিক্ষার দরজা সবার জন্য খোলা: প্রফেসর ডঃ মোঃ আবু তালেব - বাউবি

কলেজের ছুটির তালিকা ও বর্ষপঞ্জি অনুযায়ী, সোমবার আর মঙ্গলবার ক্লাশ চলার পর বুধবার থেকে কলেজগুলোর রোজা ও ঈদের ছুটি শুরু হচ্ছে। ২৬ মার্চ পর্যন্ত ছুটির পর ২৯ মার্চ থেকে শুরু হবে ক্লাশ। তবে সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরকারি-বেসরকারি মাধ্যমিক স্কুলগুলো এবং কারিগরি শিক্ষাক্রমের ভোকেশনাল স্কুল, ভোকেশনাল কলেজ, ডিপ্লোমা ইন্সটিটিউট, বিএমটি কলেজ ও ভোকেশনাল কলেজগুলোতে রোজা ও ঈদের ছুটি শুরু হবে ৮ মার্চ থেকে। ছুটির তালিকা অনুসারে ২৬ মার্চ পর্যন্ত ছুটি চলবে; প্রাথমিক, মাধ্যমিক স্কুলগুলো ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ক্লাশ শুরু হবে ২৯ মার্চ থেকে।

বিষয় : নির্বাচন শিক্ষাপ্রতিষ্ঠান পাঁচদিন

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সব শিক্ষাপ্রতিষ্ঠান ৫ দিন বন্ধ

প্রকাশের তারিখ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত

0:00 0:00
1.0x