দৈনিক সংবাদ দিগন্ত
আপডেট : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

জাতীয় নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়

জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র পার্থীরা। দাখিল হয়েছে প্রায় ১০০ কাছাকাছি।ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। 

আরো পড়ুন , কনকনে শীতে আরও কয়েক দিন ভোগান্তি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।সাধারণত মনোনয়নপত্র জমার শেষ দিনেই সবচেয়ে বেশি দাখিল হয়ে থাকে। এবারও শেষ দিনে জমা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়নপত্র জমার সময় প্রার্থীসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় মিছিল বা শোডাউন করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

বিষয় : নির্বাচন মনোনয়নপত্র শেষ সময়

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

শুক্রবার, ৩১ জুলাই ২০২৬

জাতীয় নির্বাচনে আজ মনোনয়নপত্র দাখিলের শেষ সময়

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আজ সোমবার। নির্বাচন কমিশনের (ইসি) তথ্য অনুযায়ী, গতকাল রবিবার বিকেল ৪টা পর্যন্ত সারা দেশে ২ হাজার ৭৮০টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিভিন্ন দল ও স্বতন্ত্র পার্থীরা। দাখিল হয়েছে প্রায় ১০০ কাছাকাছি।ইসি জানায়, মনোনয়নপত্র যাচাই-বাছাই চলবে ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করা যাবে ৫ থেকে ৯ জানুয়ারি এবং আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি। 

আরো পড়ুন , কনকনে শীতে আরও কয়েক দিন ভোগান্তি

প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার।সাধারণত মনোনয়নপত্র জমার শেষ দিনেই সবচেয়ে বেশি দাখিল হয়ে থাকে। এবারও শেষ দিনে জমা বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মনোনয়নপত্র জমার সময় প্রার্থীসহ পাঁচজনের বেশি উপস্থিত থাকতে পারবেন না। এ সময় মিছিল বা শোডাউন করলে তা আচরণবিধি লঙ্ঘন হিসেবে গণ্য হবে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত