ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ৩০০টি আসনের বিপরীতে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্রসহ মোট ২ হাজার ৫৭৪ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। নির্বাচন কমিশনের অনুরোধে এসব প্রার্থী ঋণখেলাপি কি না, সেই তথ্য ঋণতথ্য ব্যুরো (সিআইবি) থেকে যাচাই-বাছাই করেছে বাংলাদেশ ব্যাংক। যাচাই-বাছাইয়ে অন্তত ১১৩ প্রার্থী ঋণখেলাপি হিসেবে চিহ্নিত হয়েছেন। এর মধ্যে উচ্চ আদালতের স্থগিতাদেশ (স্টে-অর্ডার) নিয়েছেন অন্তত ৩১ জন। ফলে বাকি ৮২ প্রার্থী ঋণখেলাপির কারণে নির্বাচনের অযোগ্য বলে বিবেচিত হবেন। তবে তারা চাইলে আপিল করতে পারবেন। আর আপিল শুনানির পরই জানা যাবে তারা চূড়ান্তভাবে নির্বাচনে অংশ নিতে পারবেন কি পারবেন না। এ জন্য অপেক্ষা করতে হবে আপিল শুনানির শেষ দিন পর্যন্ত।
আরো পড়ুন , রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের ধাক্কা অনুভূত
গতকাল প্রার্থীদের সিআইবি তথ্য যাচাই সংক্রান্ত একটি প্রতিবেদন বাংলাদেশ ব্যাংক থেকে নির্বাচন কমিশনে পাঠানো হয়। এতে ২ হাজার ৪৬১ প্রার্থীকে খেলাপিমুক্ত বলে প্রতিবেদন দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আরিফ হোসেন খান আমাদের সময়কে বলেন, আসন্ন নির্বাচনে মনোনয়ন দাখিলকারী সব প্রার্থীর ঋণের তথ্য যাচাই-বাছাই করার জন্য নির্বচান কমিশন থেকে অনুরোধ জানানো হয়েছিল। সে অনুযায়ী তাদের সিআইবি তথ্য যাচাই-বাছাই করে সংশ্লিষ্ট বিভাগ থেকে একটি প্রতিবেদন নির্বাচন কমিশনে পাঠানো হয়েছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যারা আদালত থেকে স্থগিতাদেশ নিয়েছেন, তাদের বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন