দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

ঘন কুয়াশায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী সব লঞ্চ চলাচল বন্ধ

সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী সব লঞ্চ চলাচল বন্ধ

ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “বিদ্যমান ঘন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলগামী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন, অগ্নিবীণা এক্সপ্রেসের দুর্ঘটনা ১২ ঘণ্টা পর ইঞ্জিন ও দুই বগি উদ্ধার

তিনি আরও জানান, আবহাওয়া ও নৌপথের পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হবে। এর আগে একই কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

বিষয় : কুয়াশা দক্ষিণাঞ্চল

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ঘন কুয়াশায় সদরঘাট থেকে দক্ষিণাঞ্চলগামী সব লঞ্চ চলাচল বন্ধ

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image

ঘন কুয়াশা আরও ঘনীভূত হওয়ার আশঙ্কায় রাজধানীর সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটে সব ধরনের লঞ্চ চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৫টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বিআইডব্লিউটিএর জনসংযোগ কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, “বিদ্যমান ঘন কুয়াশা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে। যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সদরঘাট থেকে চাঁদপুরসহ দক্ষিণাঞ্চলগামী সব ধরনের লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

আরও পড়ুন, অগ্নিবীণা এক্সপ্রেসের দুর্ঘটনা ১২ ঘণ্টা পর ইঞ্জিন ও দুই বগি উদ্ধার

তিনি আরও জানান, আবহাওয়া ও নৌপথের পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা অনুযায়ী লঞ্চ চলাচল পুনরায় শুরু করা হবে। এর আগে একই কারণে বরিশালের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছিল।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত