দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

ইতিহাসের সেরা নির্বাচন করতে পুলিশ প্রস্তুত : ডিআইজি রেজাউল

উপ-মহাপরিদর্শক ডিআইজি রেজাউল করিম মল্লিক

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।(১৪ জানুয়ারি) সকালে মাদারীপুর পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডিআইজি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন , স্বাস্থ্যখাতে বড় সুখবর: সাড়ে ৩ হাজার নতুন চিকিৎসকের পদ অনুমোদন

এর আগে, সকাল ১০টায় রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ডিআইজি রেজাউল করিম মল্লিক মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হন। এসময় পুলিশ সুপার এহতেশামুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

বিষয় : নির্বাচন প্রস্তুত পুলিশ বাহিনী প্রস্তুত

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

ইতিহাসের সেরা নির্বাচন করতে পুলিশ প্রস্তুত : ডিআইজি রেজাউল

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

ঢাকা রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) রেজাউল করিম মল্লিক বলেছেন, ইতিহাসের সেরা নির্বাচন উপহার দিতে বাংলাদেশ পুলিশ বাহিনী দৃঢ়প্রতিজ্ঞাবদ্ধ।(১৪ জানুয়ারি) সকালে মাদারীপুর পুলিশ লাইন্সে আয়োজিত বিশেষ কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।ডিআইজি বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ সদস্যদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন , স্বাস্থ্যখাতে বড় সুখবর: সাড়ে ৩ হাজার নতুন চিকিৎসকের পদ অনুমোদন

এর আগে, সকাল ১০টায় রিজার্ভ অফিসের বার্ষিক পরিদর্শন ও বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণের উদ্দেশ্যে ডিআইজি রেজাউল করিম মল্লিক মাদারীপুর পুলিশ সুপার কার্যালয়ে উপস্থিত হন। এসময় পুলিশ সুপার এহতেশামুল হক তাকে ফুলেল শুভেচ্ছা জানান। জেলা পুলিশের একটি চৌকস দল ডিআইজি মহোদয়কে গার্ড অব অনার প্রদান করে।বিশেষ কল্যাণ সভায় সভাপতিত্ব করেন মাদারীপুরের পুলিশ সুপার। সভায় জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, ফোর্স ও সিভিল স্টাফরা তাদের পেশাগত সমস্যা ও প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন। ডিআইজি মনোযোগ সহকারে বিষয়গুলো শোনেন এবং সমাধানের আশ্বাস দেন।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত