দৈনিক সংবাদ দিগন্ত
প্রকাশ : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি ২০২৬

স্বাস্থ্যখাতে বড় সুখবর: সাড়ে ৩ হাজার নতুন চিকিৎসকের পদ অনুমোদন

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে পদ অনুমোদন

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩ হাজার ২০০টি সহকারী সার্জন বা সমমান এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে।(১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন পদ সৃজনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন , গণভোটের ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আপত্তি

জানা গেছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান সংকট নিরসনে ৪৮তম বিসিএসের মাধ্যমে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান।জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে। রাজস্ব খাতে স্থায়ীভাবে এসব পদ সৃষ্টির ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত প্রতিষ্ঠানে চিকিৎসক-সংকট কাটবে বলে আশা করা হচ্ছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ইতোমধ্যে এই ৩ হাজার ৫০০টি পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।

বিষয় : অনুমোদন স্বাস্থ্যখাত জনবলসংকট

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
দৈনিক সংবাদ দিগন্ত

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

স্বাস্থ্যখাতে বড় সুখবর: সাড়ে ৩ হাজার নতুন চিকিৎসকের পদ অনুমোদন

প্রকাশের তারিখ : ১৫ জানুয়ারি ২০২৬

featured Image

দেশের স্বাস্থ্য খাতে দীর্ঘদিনের জনবলসংকট কাটাতে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে অন্তর্বর্তী সরকার। স্বাস্থ্য অধিদফতরের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানের জন্য রাজস্ব খাতে স্থায়ীভাবে সাড়ে তিন হাজার চিকিৎসকের নতুন পদ সৃষ্টি করা হচ্ছে। এর মধ্যে ৩ হাজার ২০০টি সহকারী সার্জন বা সমমান এবং ৩০০টি সহকারী ডেন্টাল সার্জনের পদ রয়েছে।(১৪ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে প্রশাসনিক উন্নয়নসংক্রান্ত সচিব কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় নতুন পদ সৃজনের প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়। দায়িত্বশীল সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে।

আরো পড়ুন , গণভোটের ব্যালট পেপারে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির আপত্তি

জানা গেছে, জনগণের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এবং বিদ্যমান সংকট নিরসনে ৪৮তম বিসিএসের মাধ্যমে সাড়ে তিন হাজার চিকিৎসক নিয়োগের কার্যক্রম ইতোমধ্যে চলমান।জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অনুবিভাগ এই প্রস্তাবে ইতোমধ্যে সম্মতি দিয়েছে। রাজস্ব খাতে স্থায়ীভাবে এসব পদ সৃষ্টির ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল এবং বিশেষায়িত প্রতিষ্ঠানে চিকিৎসক-সংকট কাটবে বলে আশা করা হচ্ছে। অর্থ বিভাগের বাস্তবায়ন অনুবিভাগ ইতোমধ্যে এই ৩ হাজার ৫০০টি পদের বেতন স্কেলও নির্ধারণ করেছে।

দৈনিক সংবাদ দিগন্ত

সম্পাদক ও প্রকাশক: এ বি এম মনিরুজ্জামান 
নির্বাহী সম্পাদক: রিপন রুদ্র
যুগ্ম সম্পাদক: জাকিয়া সুলতানা (লাভলী)

কপিরাইট © ২০২৬ দৈনিক সংবাদ দিগন্ত । সর্বস্বত্ব সংরক্ষিত