আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ও নির্বিঘ্ন ভ্রমণ নিশ্চিত করতে একগুচ্ছ নির্দেশনা দিয়েছে পুলিশ সদর দপ্তর। পরিকল্পিত ভ্রমণ, দ্রুতগতিতে গাড়ি না চালানো এবং ঝুঁকিপূর্ণ ওভারটেকিং থেকে বিরত থাকার জন্য চালক ও যাত্রীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।বুধবার পুলিশ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, ঈদযাত্রায় ঘরমুখো মানুষ যেন শেষ মুহূর্তের ভিড় এড়াতে আগে থেকেই সময় নিয়ে ভ্রমণ পরিকল্পনা করেন। ট্রেন, বাস, লঞ্চ ও ফেরিঘাটে অতিরিক্ত চাপ এড়াতে পর্যাপ্ত সময় হাতে রেখে যাত্রা করার পরামর্শ দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, জীবনের ঝুঁকি নিয়ে বাস, ট্রেন, লঞ্চ বা স্টিমারের ছাদে এবং ট্রাক-পিকআপসহ পণ্যবাহী যানবাহনে ভ্রমণ সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। যাত্রাপথে অজ্ঞান পার্টি, মলম পার্টি ও প্রতারক চক্র থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সন্দেহজনক কিছু দেখা গেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ পুলিশ বা ৯৯৯ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।আরও পড়ুন , জাতীয় ঈদগাহে ঈদুল আজহার প্রধান জামাত সকাল সাড়ে ৭টায়কোরবানির পশু পরিবহনে অতিরিক্ত বোঝাই না করা, মহাসড়ক ও রেললাইনের পাশে পশুর হাট না বসানো এবং নির্ধারিত হারে হাসিল পরিশোধের নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত হাসিল বা চাঁদা দাবি করলে পুলিশকে জানানোর অনুরোধ করা হয়েছে।এছাড়া হাটে বড় অঙ্কের লেনদেনে ব্যাংকিং চ্যানেল ব্যবহারের পাশাপাশি প্রয়োজনে কারেন্সি এসকর্ট নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। জাল টাকা বিষয়ে সতর্ক থাকতে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছে।শপিং মল ও মার্কেটের নিরাপত্তায় সিসিটিভি, আর্চওয়ে ও মেটাল ডিটেক্টর ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।জনসাধারণের জরুরি সহায়তার জন্য পুলিশ সদর দপ্তর, হাইওয়ে পুলিশ, রেলওয়ে পুলিশ, র্যাব এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বর চালু রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।আরও পড়ুন , মানুষ কেন এত নিষ্ঠুর? একের পর এক নৃশংস হত্যাকাণ্ডে কাঁপছে দেশ