দৈনিক সংবাদ দিগন্ত

হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেনকে গুলি করে হত্যার অভিযোগে করা মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ৮ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত।বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন ধার্য ছিল। তবে মামলার অন্যতম আসামি সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা থাকায় তাকে আদালতে হাজির করা সম্ভব হয়নি।এ কারণে রাষ্ট্রপক্ষ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য আদালতের কাছে সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে আগামী ৮ অক্টোবর অভিযোগ গঠন শুনানির জন্য নতুন দিন ধার্য করেন।মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত মো. হোসেনের মা রীনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলাটি দায়ের করেন।মামলার অভিযোগে বলা হয়, আরও  পড়ুন, নিরাপদ সড়কে চালকদের মানতে হবে পুলিশের ১২ নির্দেশনাবৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন ট্রাকচালক মো. হোসেন। ঘটনার দিন তিনি গাবতলীতে ট্রাক রেখে বাসায় ফিরছিলেন।মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ২৩ নভেম্বর মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্তকারী কর্মকর্তা আকরামুজ্জামান আদালতে শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন।মামলার আসামিদের মধ্যে রয়েছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনানসহ আরও অনেকে।মামলার তথ্য অনুযায়ী, শেখ হাসিনাসহ কয়েকজন আসামি বর্তমানে পলাতক রয়েছেন। সাবেক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও সাবেক সংসদ সদস্য সাদেক খানসহ চারজন কারাগারে রয়েছেন। এছাড়া মামলায় ১০ জন আসামি জামিনে রয়েছেন।আগামী ৮ অক্টোবর আদালতে অভিযোগ গঠন শুনানির মাধ্যমে মামলাটির পরবর্তী বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়ার কথা রয়েছে।

হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের অভিযোগ গঠন শুনানি ৮ অক্টোবর